২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য বাছাইপর্ব খেলতে হবে বাংলাদেশকে

এবার থেকে এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে হলে বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্বের টিকেট নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। চারটা দল সরাসরি খেলার সুযোগ পেলেও বাকি ১৬ টা দলকে বাছাই পর্ব খেলে আসতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2007, 03:19 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এবার থেকে এএফসি চ্যালেঞ্জ কাপ খেলতে হলে বাছাইপর্ব থেকে চূড়ান্ত পর্বের টিকেট নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। চারটা দল সরাসরি খেলার সুযোগ পেলেও বাকি ১৬ টা দলকে বাছাই পর্ব খেলে আসতে হবে। বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী, এখনো চূড়ান্ত পর্বের ভেন্যু ঠিক না হলেও আগামী বছর অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ কাপে সরাসরি খেলার টিকেট পেয়ে গেছে ভারত, তুর্কমেনিস্তান, মিয়ানমার ও উত্তর কোরিয়া। বাংলাদেশ সহ বাকি ১৬ দল বাছাইপর্ব খেলবে চারটি গ্র"পে ভাগ হয়ে। প্রত্যেক গ্র"পের চারটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার পর সেরা দলটি যাবে এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বে। আগামী ১ এপ্রিল থেকে ১৫ মে'র মধ্যে শেষ হবে বাছাইপর্ব। আর ৮ দলকে নিয়ে চূড়ান্ত পর্বের সময়সীমা ৩০ জুলাই থেকে ১০ আগস্টের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১১৭ঘ.