২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলার তৈরির উদ্যোগ দেখতে বাংলাদেশে বৃটিশ মন্ত্রী

ক্যানারি ওয়ার্ফের ফুটবল অনুশীলন কার্যক্রমের অগ্রগতি দেখতে বৃটিশ বিমান চলাচল মন্ত্রী জিম ফিজপ্যাট্রিক বাংলাদেশে এসেছেন মঙ্গলবার। ৫ দিন বাংলাদেশে থেকে ৩০ ডিসেম্বর তিনি ফিরে যাবেন দেশে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2007, 02:22 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ২৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ক্যানারি ওয়ার্ফের ফুটবল অনুশীলন কার্যক্রমের অগ্রগতি দেখতে বৃটিশ বিমান চলাচল মন্ত্রী জিম ফিজপ্যাট্রিক বাংলাদেশে এসেছেন মঙ্গলবার। ৫ দিন বাংলাদেশে থেকে ৩০ ডিসেম্বর তিনি ফিরে যাবেন দেশে। সূচী অনুযায়ী বুধবার ফিজপ্যাট্রিক যাবেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ক্যানারি ওয়ার্ফের চার বছর মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় থাকা ৩৪ ফুটবলারের সঙ্গে সারাদিন কাটাবেন তিনি। সাবেক জাতীয় কোচ গোলাম সারওয়ার টিপুর প্রশিক্ষণাধীণ থাকা এই তরুণ ফুটবলাররা সাফল্যের সঙ্গে প্রথম বছরের অনুশীলন শেষ করেছে। বাংলাদেশে মানসম্মত ফুটবলার তৈরির জন্যই ক্যানারি ওয়ার্ফের এই উদ্যোগ। এই প্রশিক্ষণ কর্মসূচীর মুখ্য সমন্বয়ক ফজলুর রহমান বাবুলের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সফরকালে বৃটিশ মন্ত্রী সিলেটেও যাবেন। প্রসঙ্গত, যুক্তরাজ্যে বসবাসরত বেশিরভাগ বাংলাদেশীই সিলেট অঞ্চলের। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/এমএম/২০১৫ঘ.