২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জানুয়ারিতে হকির দলবদল

নতুন অ্যাডহক কমিটি হকি ফেডারেশনের দায়িত্ব নিয়ে মাঠে খেলা গড়ানোর দিকে মনযোগ দিয়েছে। তারা আগামী জানুয়ারিতে প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ হকি লিগের দলবদলের ঘোষণা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--নতুন অ্যাডহক কমিটি হকি ফেডারেশনের দায়িত্ব নিয়ে মাঠে খেলা গড়ানোর দিকে মনযোগ দিয়েছে। তারা আগামী জানুয়ারিতে প্রিমিয়ার ডিভিশন ও প্রথম বিভাগ হকি লিগের দলবদলের ঘোষণা দিয়েছে। শামসুল বারীর কমিটির ব্যর্থতার সূত্রেই এখন সাজেদ আদেল হকি ফেডারেশনের সাধারন সম্পাদকের পদে। তার কমিটি সিদ্ধান্ত নিয়েছে আগামী ১৪ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি, এই তিন দিন হবে প্রিমিয়ার ডিভিশন হকির দলবদল। প্রথম বিভাগের দলবদলের সূচি হচ্ছে ২০ থেকে ২২ জানুয়ারি। আগামী এপ্রিলে লিগের খেলা মাঠে গড়ানোর কথা ভাবছে ফেডারেশন। তার আগে ২৮ ডিসেম্বর বিজয় দিবস হকি দিয়ে নতুন কমিটির মাঠের কার্যক্রম শুরু হচ্ছে। তারপর ১০ ফেব্র"য়ারি শহীদ স্মৃতি হকি এবং ২৬ মার্চ শুরু হবে স্বাধীনতা দিবস হকি টুর্নামেন্ট। এই তিনটি টুর্নামেন্ট হচ্ছে নতুন অ্যাডহক কমিটির প্রাথমিক পরীক্ষা, এপ্রিলে হবে তাদের যোগ্যতার বড় পরীক্ষা প্রিমিয়ার ডিভিশন হকি লিগ দিয়ে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২০২১ঘ.