ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দ্বিতীয় মহিলা ফুটবলের শিরোপা জিতেছে রাঙ্গামাটি জেলা। শনিবার ফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে ঢাকা জেলাকে।
শনিবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে ১১ মিনিটের মাথায় স্বাগতিক ঢাকা পিছিয়ে পড়ে রাঙ্গামাটির রোখসানার গোলে। ৫৮ মিনিটে সুইনু প্র" মার্মার গোলে রাঙ্গামাটি ২-০ তে এগিয়ে গেলে ঢাকার ম্যাচে ফেরা কঠিন হয়ে যায়। তবে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন মিনা। আর সুইনু প্র" মার্মা টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা সুখী, তার গোল সংখ্যা ৯ টি।
ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১৫০ঘ.
bdnews24