ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- টেলিটক ফুটবল সিরিজের ৯ লাখ টাকা সেনাপ্রধানের ত্রাণ তহবিলে জমা দিয়েছে বাফুফে। শনিবার সকালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এস এ সুলতান, সাধারন সম্পাদক মঞ্জুর হোসেন মালু এবং টেলিটক সিরিজের দুই কো-চেয়ারম্যান মোহামেডানের সাধারন সম্পাদক লোকমান হোসেন ভূইঁয়া ও আবাহনীর পরিচালক কাজী নাবিল আহমেদ সেনা সদর দপ্তরে গিয়ে এই অর্থ তুলে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল মঈন উ আহমেদের হাতে।
এ মাসের শুরুতেই প্রথমবারের মতো দুই ফুটবল পরাশক্তির মধ্যে ৩ ম্যাচের একটি সিরিজ অনুষ্ঠিত হয়, যার স্পনসর ছিল সরকারি মোবাইল কোম্পানি টেলিটক। সিডর উপদ্রুত মানুষের পাশে দাঁড়ানোর ব্রতই আবাহনী-মোহামেডান সিরিজের মূল উদ্দেশ্য হলেও সব রকমের তাপ-উত্তাপে জমে উঠেছিল মাঠের খেলা। তুমুল উত্তেজনাপূর্ণ এই সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় মোহামেডান। বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী তিনটা ম্যাচের টিকেট বিক্রি থেকে আয় হয়েছে ৮ লাখ ৩১ হাজার ৮৪৫ টাকা। এছাড়া
bdnews24