২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের ১৬ দল চূড়ান্ত

বাকি ছিল দুটো স্থান। অলিম্পিক লিওঁ এবং ফেনারবাখ পূরণ করেছে তা। আর এর মধ্যে দিয়েই চূড়ান্ত হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের সেরা ১৬টি দল। বুধবার ফরাসি চ্যাম্পিয়ন অলিম্পিক লিঁও ৩-০ গোলের জয় পেয়েছে গ্লাসগো রেঞ্জার্সের বিপক্ষে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

লন্ডন, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাকি ছিল দুটো স্থান। অলিম্পিক লিওঁ এবং ফেনারবাখ পূরণ করেছে তা। আর এর মধ্যে দিয়েই চূড়ান্ত হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের সেরা ১৬টি দল। বুধবার ফরাসি চ্যাম্পিয়ন অলিম্পিক লিঁও ৩-০ গোলের জয় পেয়েছে গ্লাসগো রেঞ্জার্সের বিপক্ষে। আর ফেনারবাখ ৩-১ গোলে হারিয়েছে সিএসকেএ মস্কোকে। দিনের উল্লেখযোগ্য ম্যাচের মধ্যে ভিএফবি স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়ে ন্যু ক্যাম্পে এ মৌসুমে টানা ১১তম ম্যাচটি জিতেছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগে টানা ষষ্ঠ জয় পাওয়া থেকে বঞ্চিত হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এএস রোমার সঙ্গে ১-১ গোলে ড্র করে। এছাড়া আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে স্টুয়া বুখারেস্টকে। পিএসভি আইন্দহোফেনের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে হেরে। ন্যু ক্যাম্পে গ্র"প-ই'র ম্যাচে শুরুর তিন মিনিটেই গোল খেয়ে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। ব্রাজিলিয়ান মিডফিল্ডার অ্যান্টনিও ডি সিলভা দারুণ এক ফ্রি কিকে গোল করে এগিয়ে নেন স্টুটগার্টকে। বিরতির আগে সমতা ফিরিয়েছেন মেক্সিকান ফরোয়ার্ড জিওভান্নি ডস সান্টোস। ইনজুরির কারণে তিন মাস বিরতির পর ইউরোপিয়ান প্রতিযোগিতায় ফেরা স্যামুয়েল এ'তো ৬০ মিনিটে দ্বিতীয় গোলটি করেছেন। আর বার্সেলোনার জয়কে পূর্ণতা দিয়েছেন রোনালদিনিয়ো ম্যাচের মিনিট দশেক বাকি থাকতে। ১৪ পয়েন্ট নিয়ে গ্র"পের শীর্ষ দল হিসেবে চূড়ান্ত পর্বে খেলবে বার্সা। রেঞ্জার্সকে হারিয়ে লিওঁ ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান পাওয়ার পাশাপাশি অনুগামী হয়েছে তাদের। অন্যদিকে রেঞ্জার্স খেলবে উয়েফা কাপে। গ্র"প-এফ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড এবং এএস রোমা আগেই নিশ্চিত করেছিল চূড়ান্ত পর্ব। বুধবারের ম্যাচটা ইউনাইটেড খেলতে নেমেছিল টানা ষষ্ঠ জয়ের লক্ষ্য নিয়ে। ৩৪ মিনিটে ন্যানির কর্ণারে মাথা ছূইয়ে তাদের এগিয়ে দিয়েছিলেন ডিফেন্ডার জেরার্ড পিকু। কিন্তু ৭১ মিনিটে রোমার হয়ে সমতা ফেরান ব্রাজিলিয়ান মিডফিল্ডার মানচিনি। ইউনাইটেড ৬ ম্যাচ থেকে পেয়েছে ১৬ পয়েন্ট। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান পেয়েছে রোমা। গ্র"পের অন্য ম্যাচে ডায়নামো কিয়েভকে ৩-০ গোলে হারিয়ে উয়েফা কাপে খেলা নিশ্চিত করেছে স্পোর্টিং লিসবন। গ্র"প-জি'তে ১০ জনের পিএসভি আইন্দহোফেনকে হারিয়েছে ইন্টার মিলান। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জয়সূচক গোলটি করেছেন হুলিও ক্রুজ। গ্র"পের অন্য ম্যাচে ফেনারবাখ ৩-০ গোলে হারিয়েছে সিএসকেএ মস্কোকে। ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পেয়েছে ইন্টার। জয় দিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করা ফেনারবাখ ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয়। আর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হওয়া পিএসভি খেলবে উয়েফা কাপে। গ্র"প-এইচ'এ আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করা আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে স্টুয়া বুখারেস্টকে। এমিরেটস স্টেডিয়ামের এই ম্যাচে আবু দিয়াবির করা ৮ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল গানাররা। নিকলাস বেন্ডটনার বিরতির আগে ব্যবধান বাড়িয়েছেন। ৬৮ মিনিটে স্টুয়ার হয়ে একটি গোল শোধ করেছেন বদলি খেলোয়াড় ডোরেল জাহারিয়া। ১৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল গ্র"পে দ্বিতীয় স্থান পেয়েছে। স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে হারিয়ে সেভিয়া পেয়েছে শীর্ষস্থান। তাদের পয়েন্ট ১৫। স্লাভিয়া খেলবে উয়েফা কাপে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮০০ঘ.