২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলের ফাইনালে ঢাকা ও রাঙ্গামাটি

দ্বিতীয় আন্তঃজেলা মহিলা ফুটবলের ফাইনালে উঠেছে ঢাকা ও রাঙ্গামাটি জেলা। আগামী শনিবার বিকেল ৩ টায় ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠেয় ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2007, 03:57 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দ্বিতীয় আন্তঃজেলা মহিলা ফুটবলের ফাইনালে উঠেছে ঢাকা ও রাঙ্গামাটি জেলা। আগামী শনিবার বিকেল ৩ টায় ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে অনুষ্ঠেয় ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল। বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে রাঙ্গামাটি ২-০ গোলে হারিয়েছে খাগড়াছড়িকে। বিজয়ী দলের গোলদাতা মাইনু প্র" ও নুবাই। তবে সেরা খেলোয়াড় হয়েছেন রাঙ্গামাটির সাইনু প্র"। দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা ২-০ গোলে হারিয়েছে নারায়ণগঞ্জকে। দুটো গোলই করেছেন ডালিয়া আক্তার, সুবাদে ম্যাচের সেরা খেলোয়াড়ও তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১৪৮ঘ.