ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দ্বিতীয় আন্তঃজেলা মহিলা ফুটবলের সেমিফাইনালে ওঠেছে ঢাকা, নারায়ণগঞ্জ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি। আগামী বৃহস্পতিবার বেলা আড়াইটায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি এবং বিকেল সাড়ে ৩টায় ঢাকা ও নারায়ণগঞ্জ সেমিফাইনালে মুখোমুখি হবে।
বুধবার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে নারায়ণগঞ্জ জেলা ৪-০ গোলে যশোরকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। সুখী দুই গোল এবং ইতি ও বিথী একটি করে গোল করেছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১৫০ঘ.
bdnews24