২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল

এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগে শুরুটা মোটেও ভাল হয়নি লিভারপুলের। প্রথম তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডের আগেই বাদ পড়ার আশঙ্কায় পড়ে গিয়েছিল তারা। তবে পরের তিন ম্যাচে জয় পাওয়ায় হতাশায় পুড়তে হয়নি 'অলরেড'দের। মঙ্গলবার অলিম্পিক মার্সেইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই শেষ ষোলতে পা রেখেছে লিভারপুল। ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে ৫ বারের চ্যাম্পিয়নদের চার গোলদাতা অধিনায়ক স্টিভেন জেরার্ড, ফার্নান্দো তরেস, ডার্ক কুইট ও রায়ান বাবেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

বেলগ্রেড, ১২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগে শুরুটা মোটেও ভাল হয়নি লিভারপুলের। প্রথম তিন ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে দ্বিতীয় রাউন্ডের আগেই বাদ পড়ার আশঙ্কায় পড়ে গিয়েছিল তারা। তবে পরের তিন ম্যাচে জয় পাওয়ায় হতাশায় পুড়তে হয়নি 'অলরেড'দের। মঙ্গলবার অলিম্পিক মার্সেইকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েই শেষ ষোলতে পা রেখেছে লিভারপুল। ইওরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে ৫ বারের চ্যাম্পিয়নদের চার গোলদাতা অধিনায়ক স্টিভেন জেরার্ড, ফার্নান্দো তরেস, ডার্ক কুইট ও রায়ান বাবেল। দ্বিতীয় রাউন্ডে লিভারপুলের সঙ্গী রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টের রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা লাৎসিওকে ৩-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে 'সি' গ্র"পের শীর্ষস্থান। রিয়ালের গোল তিনটি করেছেন জুলিও ব্যাপ্টিস্টা, রাউল ও রবিনহো। টুর্নামেন্টে রাউলের এটা ৫৯তম গোল। এই নিয়ে টানা ১১ বার চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে উঠলো রিয়াল। এই গ্র"পে গোল গড়ে দ্বিতীয় হওয়া অলিম্পিয়াকোস ৩-০ গোলে জিতেছে ওয়ার্ডার ব্রেমেনের বিপক্ষে। 'বি' গ্র"পে আগেই শীর্ষস্থান নিশ্চিত করা চেলসি মঙ্গলবার গোলশূন্য ড্র করেছে ভ্যালেন্সিয়ার সঙ্গে। আর রোজেনবোর্গকে ৩-১ গোলে হারিয়ে গ্র"পে দ্বিতীয় হয়েছে শালকে। অন্যদিকে লিভারপুলের গ্র"প অর্থাৎ 'এ' গ্র"পে চ্যাম্পিয়ন হওয়া পোর্তো ২-০ গোলে হারিয়েছে বেসিক্টাসকে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০০৫ঘ.