২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের জন্য প্রস্তুত বাফুফে সভাপতি

বাফুফে সভাপতি-ক্রীড়া উপদেষ্টা বিতর্কের পর এখন হাওয়ায় ভাসছে এস এ সুলতানের পদত্যাগের গুঞ্জন। তা পুরোপুরি সত্য না হলেও নিকট ভবিষ্যতে এই গুঞ্জনের সত্যতা মিলতে পারে এমন ইঙ্গিতই দিয়েছেন বাফুফে সভাপতি এস এ সুলতান। তার কথা অনুযায়ী, যে কোনো সময়ই তিনি পদত্যাগ করতে পারেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2007, 04:31 PM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাফুফে সভাপতি-ক্রীড়া উপদেষ্টা বিতর্কের পর এখন হাওয়ায় ভাসছে এস এ সুলতানের পদত্যাগের গুঞ্জন। তা পুরোপুরি সত্য না হলেও নিকট ভবিষ্যতে এই গুঞ্জনের সত্যতা মিলতে পারে এমন ইঙ্গিতই দিয়েছেন বাফুফে সভাপতি এস এ সুলতান। তার কথা অনুযায়ী, যে কোনো সময়ই তিনি পদত্যাগ করতে পারেন। গত সোমবার রাত থেকেই ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পড়ে বাফুফে সভাপতি এস এ সুলতানের পদত্যাগের গুঞ্জন। কিন্তু বাফুফে সভাপতি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, "এরকম কোনো ঘটনা ঘটেনি। তবে আমাকে বলা হলেই আমি পদত্যাগ করে সরে যাবো।" তাকে কে বলবেন, এ কথার সরাসরি কোনো জবাব দেননি সুলতান, "যেরকম অবস্থা তৈরি হয়েছে তাতে আমি অস্বস্তির মধ্যে আছি।" সংশ্লিষ্টদের ধারনা, ক্রীড়া উপদেষ্টার সঙ্গে প্রকাশ্যে বাগযুদ্ধে জড়িয়ে পড়ে নিজেই অস্বস্তিকর পরিবেশ তৈরি করেছেন এস এ সুলতান। গত বৃহস্পতিবার ক্রীড়া উপদেষ্টা তপন চৌধুরীর ফুটবল নিয়ে বক্তব্যের পাল্টা জবাব দিয়ে তিনি শুরু করেন। তারপর প্রশ্ন তোলেন, ফুটবল নিয়ে উপদেষ্টার সমালোচনা করার এক্তিয়ার আছে কিনা! এর বাইরেও নানামুখী চাপ আছে বাফুফের ওপর। সাবেক ফুটবলার ও সংগঠকরা বাফুফে-কর্তাদের সমালোচনায় মুখর। কমিটির বিরুদ্ধে অভিযোগ, মেয়াদোত্তীর্ণ হয়েও তারা পদ আকঁড়ে বসে আছেন এবং ফুটবলকে আরো অধঃপতনের দিকে ঠেলে দিচ্ছেন। এছাড়াও কথিত ডিএফএ (জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) নিয়ে সরকারের সঙ্গে চলছে ঠান্ডা যুদ্ধ। বাফুফে চাইছে সরকারি কর্মকর্তা বিযুক্ত ডিএফএ গঠন করতে যা সংগঠক-ফুটবলারদের প্রবল বিরোধিতার মুখে পড়েছে। বিরোধিতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ইতিমধ্যে এক কাউন্সিলর উকিল নোটিশ পাঠিয়েছেন বাফুফে সভাপতির বরাবরে। নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হিসেবে বাফুফের কাউন্সিলর আশিকুর রহমান মিকুর আপত্তি ডিএসএ (জেলা ক্রীড়া সংস্থা) বাদ দিয়ে ডিএফএ গঠন নিয়েই। বাফুফের কাউন্সিলর হয়েও তিনি বাফুফের গঠনতন্ত্রের সংশোধনীর কথা জানেন না, ডাকা হয়নি কোনো বিশেষ সাধারন সভাও। গতবছর ১৮ ডিসেম্বরে সংশোধিত গঠণতন্ত্র অনুযায়ী তিনি নিজেকে বাফুফের কাউন্সিলর দাবি করে সা