২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহিলা ফুটবলে রাঙ্গামাটি, রংপুর ও খাগড়াছড়ির জয়

দ্বিতীয় আন্তঃজেলা মহিলা ফুটবলের দ্বিতীয় দিনে রাঙ্গামাটি, রংপুর ও খাগড়াছড়ি জিতেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2007, 02:01 PM

Updated : 26 Aug 2022, 09:04 PM

ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-দ্বিতীয় আন্তঃজেলা মহিলা ফুটবলের দ্বিতীয় দিনে রাঙ্গামাটি, রংপুর ও খাগড়াছড়ি জিতেছে। রোববার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত তিনটি ম্যাচে রাঙ্গামাটি সবচেয়ে বড় জয় পেয়েছে। তারা ৮-০ গোলে হারিয়েছে শরিয়তপুরকে। চার গোল করে বড় অবদান রেখেছেন সুইনু প্র"। কিন্তু দুই গোল করে ম্যাচ সেরা হয়েছেন জয়া চাকমা। এছাড়া নুবাই ও রিনা একটি করে গোল করেছেন। অন্যম্যাচে রংপুর ৭-০ গোলে হারিয়েছে পাবনাকে। চার গোল করার সুবাদে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন রংপুরের রাজিয়া খাতুন। আয়েশা আক্তার ও বর্ষা ইসলাম একটি করে গোল করেছেন। দিনের তৃতীয় ম্যাচে খাগড়াছড়ি ২-০ গোলে হারিয়েছে সাতক্ষীরাকে। বিজয়ী দলের আম্রাচিং মারমা একটি গোল করে সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। অন্য গোলটি ত্র"চিং মারমার। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি