২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টার মিলান জিতেছে, আর্সেনালের হোঁচট

ম্যাচ দুটো হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু পুলিশের গুলিতে লাৎসিওর এক সমর্থক নিহত হওয়ার পর সহিংসতায় উত্তাল হয়ে পড়ে গোটা ইতালি। তার জের ধরেই স্থগিত হয়ে যায় ইন্টার মিলান-লাৎসিও এবং এএস রোমা-ক্যালিয়ারি ম্যাচ। বুধবার অবশেষে হয়েছে সিরি-এ'র খেলা দুটো। আর লাৎসিওকে ৩-০ গোলে হারিয়ে ইন্টার ধরে রেখেছে তাদের শীর্ষস্থান। একইভাবে ক্যালিয়ারির বিপক্ষে ২-০ গোলের জয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। স্প্যানিশ প্রিমেরা লিগে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেভিয়া। এই ম্যাচটিও অনুষ্ঠানের কথা ছিল সেপ্টেম্বরের শুরুতে, কিন্তু সেভিয়া মিডফিল্ডার অ্যান্তনিও পুয়ের্তার মৃত্যুতে পিছিয়ে যায় তা। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল তাদের এক ম্যাচের ঘাটতি পূরণ করেছে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2007, 10:41 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

মিলান/লন্ডন/মাদ্রিদ, ৬ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যাচ দুটো হওয়ার কথা ছিল ১১ নভেম্বর। কিন্তু পুলিশের গুলিতে লাৎসিওর এক সমর্থক নিহত হওয়ার পর সহিংসতায় উত্তাল হয়ে পড়ে গোটা ইতালি। তার জের ধরেই স্থগিত হয়ে যায় ইন্টার মিলান-লাৎসিও এবং এএস রোমা-ক্যালিয়ারি ম্যাচ। বুধবার অবশেষে হয়েছে সিরি-এ'র খেলা দুটো। আর লাৎসিওকে ৩-০ গোলে হারিয়ে ইন্টার ধরে রেখেছে তাদের শীর্ষস্থান। একইভাবে ক্যালিয়ারির বিপক্ষে ২-০ গোলের জয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। স্প্যানিশ প্রিমেরা লিগে ওসাসুনার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেভিয়া। এই ম্যাচটিও অনুষ্ঠানের কথা ছিল সেপ্টেম্বরের শুরুতে, কিন্তু সেভিয়া মিডফিল্ডার অ্যান্তনিও পুয়ের্তার মৃত্যুতে পিছিয়ে যায় তা। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল তাদের এক ম্যাচের ঘাটতি পূরণ করেছে নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে ১-১ গোলে ড্র করে। সানসিরোতে অনুষ্ঠিত ম্যাচে ২২ মিনিটে এক বিতর্কিত পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন জ