মিলান, ৫ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ মৌসুমে এখনও ঘরের উঠানে সিরি-এ'র কোনো ম্যাচ জেতেনি এসি মিলান। কিন্তু চ্যাম্পিয়নস লিগের পারফরম্যান্স একেবারেই ভিন্ন ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। মঙ্গলবার সানসিরোতে গ্র"প-ডি'র ম্যাচে ১-০ গোলে হারিয়েছে তারা সেল্টিককে। কিন্তু হেরেও ৯ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্বে উঠে গেছে সেল্টিক। তাদের সুবিধা করে দিয়েছে বেনফিকা। গ্র"পের অন্য ম্যাচে শাখতার ডনেটস্ককে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজ ক্লাবটি। সুবাদে তারা খেলার সুযোগ পাচ্ছে উয়েফা কাপে।
ক্লাব বিশ্বকাপের ম্যাচ খেলতে জাপান যাচ্ছে এসি মিলান। সে কারণেই গ্র"প-ডি'র সূচী এক সপ্তাহ এগিয়ে এনেছিল উয়েফা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি কাফুর পাস থেকে জয়সূচক গোলটি করেছেন ফিলিপ্পো ইনজাগি। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে আগেই চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে মিলান। গ্র"পের অন্যম্যাচে চূড়ান্ত পর্বে যাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল শাখতার। সেল্টিক হারলে এবং বেনফিকাকে তারা হারালে সম্ভব হতো তা। কিন্তু তা হতে দেননি অস্কার কর্ডোজো। দুটো গোলই করেছেন বেনফিকার এই প্যারাগুইয়ান স্ট্রাইকার। পেনাল্টি থেকে শাখতারের পক্ষে একটি গোল ফিরিয়ে দিয়েছেন ইতালিয়ান স্ট্রাইকার ক্রিস্টিয়ানো লুসারেল্লি। ৬ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে উয়েফা কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছে বেনফিকা।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৫১২ঘ.
bdnews24