ঢাকা, ৪ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- ঘূর্নিদুর্গতদের সাহায্যার্থে আয়োজিত দুই চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান তিন ম্যাচের টেলিটক সিরিজের দ্বিতীয় ম্যাচ বুধবার। সোমবার প্রথম ম্যাচে টাইব্রেকারে হারা আবাহনী সিরিজে পিছিয়ে থেকেই এই ম্যাচ খেলতে নামছে। আগের ম্যাচে লালকার্ড দেখে মাঠ ছাড়া আবাহনী অধিনায়ক আরিফ খান জয় এবং মোহামেডানের অতিথি খেলোয়াড় হাসান আল মামুন এই ম্যাচে খেলতে পারছেন না। তাদেরকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/এমপি/এমএম/২১৪৫ঘ.
bdnews24