ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দ্বিতীয় রাউন্ডে কিছু ভুল রাজীবকে বিশ্বকাপ দাবা থেকে ছিটকে দিলেও প্রথম রাউন্ড জেতাটা এই বাংলাদেশী দাবাড়ুর জন্য রোমাঞ্চকর এক অনুভূতি। তার এই তৃপ্তিই বাংলাদেশ দাবা ফেডারেশনের গর্বে অনূদিত হয়েছে। তাই গত শনিবার দেশের মাটিতে পা রাখামাত্রই এই আন্তর্জাতিক মাস্টারকে ফুলেল ভালবাসায় বরন করে নিয়েছেন ফেডারেশন-কর্তারা।
ফেরার পর গত রোববার এনামুল হোসেন রাজীব নিজের অনুভূতির কথা জানিয়েছেন এভাবে, "ইলিয়ানভকে হারানোটা ভীষন আনন্দের। কারণ কোনো বাংলাদেশী দাবাড়
bdnews24