২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল ও আর্সেনালের জয়, ড্র করেছে বার্সেলোনা

এ মৌসুমে স্প্যানিশ প্রিমেরা লিগায় সবচেয়ে দুর্দান্ত রক্ষণের রেকর্ডটি রেসিং সান্তান্দারের। মাত্র ৯ গোল হজম করার কীর্তি নিয়েই বার্নাব্যুতে পা রেখেছিল তারা। ১০ মিনিটেই দু'গোল করে রিয়াল মাদ্রিদ বুঝিয়ে দিয়েছে কার্যকর আক্রমণের সামনে যে কোনো রক্ষণই নাজুক। শনিবার প্রিমেরা লিগার এই ম্যাচে ৩-১ গোলে জিতেছে রিয়াল। সুবাদেই সংহত হয়েছে তাদের শীর্ষস্থান। প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এসপানিয়োলের সঙ্গে ১-১ গোলে ড্র করে আরো সুবিধা করে দিয়েছে রিয়ালকে। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়যাত্রা অব্যহত আছে আর্সেনালের। শনিবারের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে তারা। নিজেদের মাঠে এ মৌসুমে কোনো ম্যাচ জিততে না পারার হতাশা আরো দীর্ঘায়িত হয়েছে এসি মিলানের। শনিবার সিরি-এতে জুভেন্টাসের সঙ্গে গোলশুন্য ড্র করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 11:32 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

মাদ্রিদ/মিলান/লন্ডন, ২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এ মৌসুমে স্প্যানিশ প্রিমেরা লিগায় সবচেয়ে দুর্দান্ত রক্ষণের রেকর্ডটি রেসিং সান্তান্দারের। মাত্র ৯ গোল হজম করার কীর্তি নিয়েই বার্নাব্যুতে পা রেখেছিল তারা। ১০ মিনিটেই দু'গোল করে রিয়াল মাদ্রিদ বুঝিয়ে দিয়েছে কার্যকর আক্রমণের সামনে যে কোনো রক্ষণই নাজুক। শনিবার প্রিমেরা লিগার এই ম্যাচে ৩-১ গোলে জিতেছে রিয়াল। সুবাদেই সংহত হয়েছে তাদের শীর্ষস্থান। প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা এসপানিয়োলের সঙ্গে ১-১ গোলে ড্র করে আরো সুবিধা করে দিয়েছে রিয়ালকে। ইংলিশ প্রিমিয়ার লিগে জয়যাত্রা অব্যহত আছে আর্সেনালের। শনিবারের ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছে তারা। নিজেদের মাঠে এ মৌসুমে কোনো ম্যাচ জিততে না পারার হতাশা আরো দীর্ঘায়িত হয়েছে এসি মিলানের। শনিবার সিরি-এতে জুভেন্টাসের সঙ্গে গোলশুন্য ড্র করেছে তারা। মাত্র চার মিনিটেই সান্তান্দারের রক্ষণভাগ হা করে দিয়েছিলেন রুদ ফন নিস্টলরয়। তার এই ডিফেন্স চেরা পাসে নিচু শটে গোল করেছেন অধিনায়ক রাউল। মিনিট পাঁচেক বাদে ডিফেন্ডার সার্জিও সানচেজের আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুন করে রিয়াল। খেলার আর মিনিট দশেক বাকি থাকতে ফ্রিকিক থেকে দ্বিতীয় গোলটি করেছেন রাউল। সান্তান্দারের পক্ষে একটি গোল ফিরিয়ে দিয়েছেন রিয়ালের সাবেক স্ট্রাইকার পেদ্রো মিউতিনিস। রিয়ালের মতোই বার্সেলোনাও দ্রুতই এগিয়ে গিয়েছিল ম্যাচে। ছয় মিনিটের সময় লিওনেল মেসি দুরন্ত গতিতে এসপানিয়োলের ডিফেন্স ভেঙ্গে যে পাস দিয়েছেন তা থেকে গোল করেছেন আন্দ্রেস ইনিয়েস্তা। বিরতির পর বদলি নামা ফেরান কোরোমিনাসের গোলে সমতায় ফেরে এসপানিয়োল। ঘরের মাঠে টানা সপ্তম জয়ে ৩২ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছে রিয়াল। বার্সেলোনা ৪ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় স্থানে। দিনের অন্য ম্যাচে আলমেরিয়ার কাছে ১-০ গোলে হেরে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে সেভিয়া। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাথু ফ্লামিনি ও ইমানুয়েল আদাবারের গোলে অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় পেয়েছে আর্সেনাল। ভিলার হয়ে ম্যাচের প্রথম গোলটি করেছেন ক্রেইগ গার্ডনার। এই ম্যাচ জিতে ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গানাররা। ১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চেলসি। শনিবার লন্ডন ডারবিতে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে তারা। সিরি-এতে জুভেন্টাসের সঙ্গে গোলশুন্য ড্র করে দশম স্থানেই রয়ে গেছে এসি মিলান। জুভেন্টাস আছে দ্বিতীয় স্থানে। দিনের অন্য ম্যাচে রেজিনাকে ৩-০ গোলে হারিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে সাম্পদোরিয়া। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/১৭২০ঘ.