২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোকা জুনিয়র্সে ফিরলেন রিকুয়েলমে

শেষপর্যন্ত প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সে ফিরলেন হুয়ান রোমান রিকুয়েলমে। আর তাতে নতুন করে প্রাণ পেলো তার মৃতপ্রায় ক্লাব ফুটবল ক্যারিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

বুয়েনস এইরেস, ৩০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- শেষপর্যন্ত প্রিয় ক্লাব বোকা জুনিয়র্সে ফিরলেন হুয়ান রোমান রিকুয়েলমে। আর তাতে নতুন করে প্রাণ পেলো তার মৃতপ্রায় ক্লাব ফুটবল ক্যারিয়ার। ভিলারিয়াল ছেড়ে তার বোকা জুনিয়র্সে ফেরার প্রক্রিয়াটা চলছিল অনেক দিন ধরেই। শেষপর্যন্ত বৃহস্পতিবার সেটা সম্পন্ন হয়েছে। আর তাতে দারুণ খুশি রিকুয়েলমে। বোকার লা বোম্বনেরা স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই মিডফিল্ডার তাই আবেগপ্রবন,''এটা দারণ একটা দিন। আমি আবার ঘরে ফিরলাম। আমি আবার সেই পুরনো এবং প্রিয় জার্সিটা পরবো গত কয়েক মাস যেটা দারুণ মিস করেছি।'' ভিলারিয়াল কোচ ম্যানুয়েল পেলিগ্রিনির সঙ্গে স