২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকার ব্যালন ডি'অর জেতাটা শুধুই সময়ের ব্যাপার

কাকার ইউরোপিয়ান ফুটবলের সেরা খেতাব ব্যালন ডি'অর জেতা এখন সময়ের ব্যাপার মাত্র। রোববার প্যারিসে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে নাম। পুরষ্কারদাতা ফ্রেঞ্চ ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল' যদিও স্বীকার করেনি খবরটা, কিন্তু কাকা যে দেশে ক্লাব ফুটবল খেলেন সেই ইতালির সংবাদমাধ্যম নিশ্চিত করে বলেছে কাকাকে নাকি জুরিদের পক্ষ থেকে ফলটা জানিয়ে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

প্যারিস, ৩০ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--কাকার ইউরোপিয়ান ফুটবলের সেরা খেতাব ব্যালন ডি'অর জেতা এখন সময়ের ব্যাপার মাত্র। রোববার প্যারিসে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হবে নাম। পুরষ্কারদাতা ফ্রেঞ্চ ম্যাগাজিন 'ফ্রান্স ফুটবল' যদিও স্বীকার করেনি খবরটা, কিন্তু কাকা যে দেশে ক্লাব ফুটবল খেলেন সেই ইতালির সংবাদমাধ্যম নিশ্চিত করে বলেছে কাকাকে নাকি জুরিদের পক্ষ থেকে ফলটা জানিয়ে দেয়া হয়েছে। পুরষ্কারটার নাম আগে ছিল ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার, কিন্তু এখন গন্ডীটা আর ইউরোপে সীমাবদ্ধ নেই। ইউরোপের ক্লাবগুলোতে খেলা ফুটবলারদের মধ্য থেকে সেরা খেলোয়াড়কে বেছে নেয়া হয় ফুটবল সাংবাদিকদের ভোটে। গতবছর পর্যন্ত ভোট দিতেন শুধু ইউরোপের সাংবাদিকরা, কিন্তু এবার সারাবিশ্বের ৯৬ জন সাংবাদিক অংশ নিয়েছেন ভোটাভুটিতে। আর তাই মানের দিক থেকে এটা ফিফা ওয়ার্ল্ড ফুটবলার অব দ্য ইয়ারের চেয়ে পিছিয়ে নয় একটুও। গত বছর এসি মিলানকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো কাকা ইতিমধ্যে উয়েফা ইউরোপিয়ান ফুটবলার অব দ্য ইয়ার, ফিপ্রো সেরা ফুটবলারসহ শ্রেষ্টত্বের বেশ কিছু খেতাব জিতে নিয়েছেন। এ বছরের শেষে ঘোষিত হতে যাওয়া ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার অব দ্য ইয়ার পুরষ্কারের জন্যও তিনিই ফেভারিট। কাকার পরই খুব সম্ভব থাকছেন ম্যানচেস্টারের ক্রিশ্চিয়ান রোনালদো, আর পরের স্থানটি নিয়ে জোর লড়াই হবে বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি এবং চেলসির দিদিয়ের দ্রগবার মধ্যে। সেস্ক ফেব্রেগাস, ইব্রাহিমোভিচ, আন্দ্রিয়া পিরলো, রবিনহো, ফ্রান্সেসকো টট্টি এবং রুদ ফন নিস্টলরয়ও সম্ভবত থাকছেন প্রথম ১০ জনের তালিকায়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএম/১৯২৫ঘ.