ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--সিলেটের সঙ্গে পেরে ওঠেনি ঢাকা মোহামেডান। শুক্রবার সিলেটে অনুষ্ঠিত এই ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
নির্ধারিত ৯০ মিনিটের পরিবর্তে ম্যাচটি হয়েছে এক ঘন্টার। মোহামেডান দেরীতে পৌঁছানোর কারণেই ম্যাচের আয়ুষ্কাল কমিয়ে দেওয়া হয়েছে বলে মোহামেডান কোচ শফিকুল ইসলাম মানিক দাবি করেছেন।
তবে তার টেলিফোনে দেওয়া তথ্য অনুযায়ী দুদলই ভাল খেলেছে এবং গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। অথচ বি. লিগের তুলনায় এই মোহামেডান অনেক শক্তিবৃদ্ধি হয়েছে গোলরক্ষক আমিনুল হক, হাসান আল মামুন ও আরমান আজিজকে নিয়ে। এই তিনজনকে মুক্তিযোদ্ধা থেকে ধারে নিয়েছে মোহামেডান। জবাবে সিলেটও নিয়ে আসে সাবেক জাতীয় ফুটবলার আলফাজ ও জুয়েল রানাকে এবং শেষপর্যন্ত তারা ঠেকিয়ে দিয়েছে সাদা-কালোদের।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৯২০ঘ.
bdnews24