ঢাকা, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- স্বপ্নযাত্রা থেমে গেছে এনামুল হোসেন রাজীবের। বিশ্ব র্যাঙ্কিংয়ের ২৬ নাম্বারে থাকা পাভেল ইলিয়ানভকে হারিয়ে প্রথম বাংলাদেশী হিসেবে বিশ্বকাপ দাবার দ্বিতীয় রাউন্ডে ওঠা এই আন্তর্জাতিক মাস্টার বিদায় নিয়েছেন।
রাশিয়ার হান্তি-মানসিস্কে চলমান বিশ্বকাপ দাবার দ্বিতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ছিলেন রুশ গ্র্যান্ড মাস্টার ইভগেনি থমাসেভস্কি। মঙ্গলবার প্রথম ম্যাচে হার দিয়েই শুরু হয়েছিল রাজীবের দ্বিতীয় রাউন্ড। বুধবার দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় এবং শেষ ম্যাচে ড্র করলেও ০.৫-১.৫ পয়েন্টে হেরে বিদায়ই নিতে হয়েছে তাকে।
প্রথম রাউন্ডে ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার পাভেলের বিপক্ষে একই ব্যবধানে জিতেছিলেন রাজীব।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৩৫ঘ.
bdnews24