২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত পর্বে বার্সেলোনা, ম্যানইউ, ইন্টার, রোমা ও সেভিয়া

স্পোর্টিং লিসবনকে সামনে পেলেই বুঝি অন্য তেজে জ্বলে ওঠের ক্রিস্টিয়ানো রোনালদো! হতে পারে পুরানো ক্লাবকে একই বার্তা পৌছান বারবার- দেখো, আমাকে ছেড়ে তোমরা কি ভুল করেছো। সে বার্তাই আবার দিলেন মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচে। ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর দারুণ এক গোলে লিসবনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুবাদেই গ্র"প-এফ থেকে তারা চলে গেছে চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে। ডায়নামো কিয়েভকে ৪-১ গোলে হারিয়ে গ্র"প রানার্সআপ হিসেবে তাদের সঙ্গী হয়েছে এএস রোমা। চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইন্টার মিলান, বার্সেলোনা এবং দুবারের উয়েফা কাপ চ্যাম্পিয়ন সেভিয়াও। মঙ্গলবার ফেনারবাখকে ৩-০ গোলে হারিয়েছে ইন্টার। বার্সেলোনা ২-২ গোলে ড্র করেছে অলিম্পিক লিওঁর সঙ্গে। আর দিনের অন্যতম সেরা ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে সেভিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 03:42 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

বেলগ্রেড, ২৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পোর্টিং লিসবনকে সামনে পেলেই বুঝি অন্য তেজে জ্বলে ওঠের ক্রিস্টিয়ানো রোনালদো! হতে পারে পুরানো ক্লাবকে একই বার্তা পৌছান বারবার- দেখো, আমাকে ছেড়ে তোমরা কি ভুল করেছো। সে বার্তাই আবার দিলেন মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের ফিরতি ম্যাচে। ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর দারুণ এক গোলে লিসবনকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সুবাদেই গ্র"প-এফ থেকে তারা চলে গেছে চ্যাম্পিয়নস লিগের চূড়ান্ত পর্বে। ডায়নামো কিয়েভকে ৪-১ গোলে হারিয়ে গ্র"প রানার্সআপ হিসেবে তাদের সঙ্গী হয়েছে এএস রোমা। চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে ইন্টার মিলান, বার্সেলোনা এবং দুবারের উয়েফা কাপ চ্যাম্পিয়ন সেভিয়াও। মঙ্গলবার ফেনারবাখকে ৩-০ গোলে হারিয়েছে ইন্টার। বার্সেলোনা ২-২ গোলে ড্র করেছে অলিম্পিক লিওঁর সঙ্গে। আর দিনের অন্যতম সেরা ম্যাচে আর্সেনালকে ৩-১ গোলে হারিয়েছে সেভিয়া। ওল্ড ট্রাফোর্ডের ম্যাচে রাইট ব্যাক আবেলের করা ২১ মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল স্পোর্টিং লিসবন। কিন্তু টানা পঞ্চম ম্যাচে জয়ের জন্য মরিয়া ম্যানইউ দারুণভাবেই ফিরে এসেছে ম্যাচে। ঘণ্টাখানেকের মাথায় রোনালদোর বানিয়ে দেওয়া বলে সমতা ফেরান কার্লোস তেভেজ। এরপর ইনজুরি টাইমে বাঁক খাওয়ানো এক ফ্রি কিকে দলকে পুরো পয়েন্ট এনে দেন রোনালদো। সেপ্টেম্বরে লিসবনে দু'দলের আগের ম্যাচেও জয়সূচক গোলটি করেছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। সুবাদেই ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে গ্র"প-এফ থেকে নকআউট পর্বে উঠে গেছে ইউনাইটেড। ১০ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হয়েছে রোমা। ডায়নামো কিয়েভের বিপক্ষে ম্যাচে রোমাকে চার মিনিটের মাথায় এগিয়ে নেন ক্রিস্টিয়ান পানুচ্চি। ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুন করেছেন ফরাসি ফরোয়ার্ড লুদোভিচ গিউলি। বিরতির পর মন্টেনেগ্রোর স্ট্রাইকার মির্কো ভুচিনিচ আরো দুগোল করে নিশ্চিত করেছেন দলের জয়। ডায়নামোর পক্ষে একটি গোল শোধ করেছেন ইসমায়েল বাঙ্গুরা। গারল্যান্ড স্টেডিয়ামে দু'দফা এগিয়েও জিততে পারেনি বার্সেলোনা। লিওঁর বিপক্ষে গ্র"প-ই'র এই ম্যাচে তিন মিনিটেই গোল করে দলকে এগিয়ে নেন আন্দ্রেস ইনিয়েস্তা। কিন্তু দু'মিনিট পরেই দারুণ এক ফ্রিকিকে তা শোধ করে দেন জুনিনিয়ো। ৫৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আবারও বার্সাকে এগিয়ে নেন লিওনেল মেসি। কিন্তু মিনিট দশেক বাকি থাকতে পেনাল্টি থেকেই দ্বিতীয় ও সমতাসূচক গোলটি করেন জুনিনিয়ো। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট করে নিয়ে তাদের সঙ্গী হওয়ার লড়াইয়ে আছে লিওঁ এবং রেঞ্জার্স। এবং তা নিষ্পত্তি হবে আগামী ম্যাচে। দিনের অন্য ম্যাচে ভিএফবি স্টুটগার্টের কাছে ৩-২ গোলে হেরেছে রেঞ্জার্স। সানসিরোতে ফেনারবাখের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে ইন্টারকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু বিরতির পর জ্বলে ওঠে তারা। ৫৫ মিনিটে হুলিও ক্রুজের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুন করেছেন জ