২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিদুর্গতদের সাহায্যে মোহামেডানের প্রদর্শনী ম্যাচ

প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলে দক্ষিনাঞ্চলের ঘূর্ণিদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মোহামেডান। তহবিল সংগ্রহের জন্য তারা সিলেটে ও টাঙ্গাইলে দুটো ম্যাচ খেলবে এবং টিকেট বিক্রির পুরো টাকা ত্রাণ তহবিলে জমা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 03:06 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলে দক্ষিনাঞ্চলের ঘূর্ণিদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মোহামেডান। তহবিল সংগ্রহের জন্য তারা সিলেটে ও টাঙ্গাইলে দুটো ম্যাচ খেলবে এবং টিকেট বিক্রির পুরো টাকা ত্রাণ তহবিলে জমা দেবে। ঢাকা মোহামেডান ৩০ নভেম্বর সিলেটে প্রথম ম্যাচ খেলবে স্বাগতিকদের সঙ্গে, ১ ডিসেম্বর টাঙ্গাইল স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে খেলবে টাঙ্গাইলের বিপক্ষে। "এর আগেও আমরা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এবারও আমরা সিডর-উপদ্রুত মানুষের জন্য কিছু করার দায় অনুভব করছি"-- মঙ্গলবার মোহামেডান ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেছেন মোহামেডানের অতিরিক্ত সাধারন সম্পাদক মোস্তাকুর রহমান। যুবাদের পাশাপাশি সাদা-কালো জার্সি গায়ে দেখা যাবে ক্লাবের সোনালী অতীতের তারকা কায়সার হামিদ ও রুম্মন বিন ওয়ালী সাব্বিরকে। সাব্বির খেলবেন সিলেটের বিপক্ষে আর কায়সার টাঙ্গাইলে। দুটো প্রদর্শনী ম্যাচের জন্য গ্যালারি ২০ টাকা ও প্যাভিলিয়নে ১০০ টাকা করে টিকেটের মূল্য নির্ধারন করা হয়েছে। মোস্তাকের আশা, "স্থানীয় লোকজন মাঠে আসবে খেলা দেখতে। আর টিকেট বিক্রি থেকে সংগৃহীত অর্থ সেনাপ্রধানের ত্রাণ তহবিলে জমা দেওয়া হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০০ঘ.