২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক বছর বিরতির পর আবার সিনিয়র ডিভিশন ফুটবলের দলবদল

এক বছর অপ্রত্যাশিত বিরতির পর অবার সিনিয়র ডিভিশন ফুটবল লিগের তোড়জোড় শুরু হয়েছে। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী সিনিয়র ডিভিশন ফুটবল লিগের দলবদল। তার চেয়েও বড় এবং বিস্ময়কর খবর হচ্ছে, বি. লিগের ফুটবলারদেরও অংশগ্রহনের সুযোগ থাকছে এতে !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 03:42 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এক বছর অপ্রত্যাশিত বিরতির পর অবার সিনিয়র ডিভিশন ফুটবল লিগের তোড়জোড় শুরু হয়েছে। আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী সিনিয়র ডিভিশন ফুটবল লিগের দলবদল। তার চেয়েও বড় এবং বিস্ময়কর খবর হচ্ছে, বি. লিগের ফুটবলারদেরও অংশগ্রহনের সুযোগ থাকছে এতে ! তবে বি. লিগে খেলা সবাই সিনিয়র ডিভিশন ফুটবল লিগে অংশ নিতে পারবেন না। বি. লিগে যারা ৩টা কিংবা তার কম ম্যাচ খেলেছেন তারাই কেবল সিনিয়র ডিভিশনের দলবদলে অংশ নিতে পারবেন। সেরকম ফুটবলার পাওয়া গেছে ৪০ জন। তারাও যদি সিনিয়র ডিভিশন লিগ খেলে তখন আর পেশাদার ফুটবল লিগ, পেশাদার ফুটবলার, রেজিস্টার্ড ফুটবলারের মতো বড় বড় ব্যাপারগুলো হাস্যকর হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে এই প্রথমবারের মতো কোনো বিদেশী ফুটবলার খেলতে পারবেন না সিনিয়র ডিভিশন লিগে। "স্থানীয় খেলোয়াড়দের বেশি সুযোগ করে দেওয়ার জন্য বিদেশী ফুটবলার না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে"-- বলেছেন ঢাকা মেট্রোপলিশ ফুটবল লিগের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মুক্তা। মোট ১৩ টি ক্লাব এতে অংশ নিচ্ছে। দলগুলো হচ্ছে, আরামবাগ ক্রীড়াচক্র, বাড্ডা জাগরনী সংসদ, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব, ইয়ংমেন্স ক্লাব, দিপালী যুব সংঘ, মহাখালী একাদশ, ওয়ারী ক্লাব, অগ্রনী ব্যাংক স্পোর্টি ক্লাব, পূর্বাচল পরিষদ, সিটি ক্লাব, যাত্রাবাড়ী ক্রীড়াচক্র ও সানরাইজ স্পোর্টিং ক্লাব। বিডিনিউজ টুয়েনন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪০ঘ.