২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বাছাইতেও ইংল্যান্ডের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

রাহুর ফের কিংবা শাপমুক্তি- সময় বলে দেবে কোনটা। কিন্তু ক্রোয়েশিয়াকে ফের বাছাইপর্বে পেয়েছে ইংল্যান্ড। রোববার ডারবানে ২০১০ বিশ্বকাপ পর্বের প্রিলিমিনারি ড্রয়ে ইউরোপিয়ান অঞ্চলে ৬ নম্বর গ্র"পে পড়েছে দু'দল। গত বুধবার ক্রোয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়েছিল ইংল্যান্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 12:55 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ডারবান, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাহুর ফের কিংবা শাপমুক্তি- সময় বলে দেবে কোনটা। কিন্তু ক্রোয়েশিয়াকে ফের বাছাইপর্বে পেয়েছে ইংল্যান্ড। রোববার ডারবানে ২০১০ বিশ্বকাপ পর্বের প্রিলিমিনারি ড্রয়ে ইউরোপিয়ান অঞ্চলে ৬ নম্বর গ্র"পে পড়েছে দু'দল। গত বুধবার ক্রোয়েশিয়ার কাছে ৩-২ গোলে হেরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব থেকে বাদ পড়েছিল ইংল্যান্ড। রোববারের এই ড্রয়ে দক্ষিণ আমেরিকা বাদে বাকি সব অঞ্চলের দলগুলোর নাম উঠেছে। দক্ষিণ আমেরিকার ১০টি দল একটি গ্র"পে বাছাইপর্বে অংশ নিচ্ছে যার মধ্যে শীর্ষ চার দল সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে এবং পঞ্চম দল কনকাকাফ অঞ্চলের চতুর্থ সেরা দলের মুখোমুখি হবে। ইউরোপের ৯টি বাছাই অঞ্চল থেকে ১৩টি দল সুযোগ পাবে চূড়ান্ত পর্বে। এদের মধ্যে গ্র"প চ্যাম্পিয়ন দলগুলো সরাসরি খেলবে। সেরা আট রানার্স আপের মধ্যে থেকে বেছে নেওয়া হবে বাকি চার দল। আফ্রিকা থেকে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা সহ খেলবে ৬টি দেশ। এশিয়া থেকে চারটি এবং কনকাকাফ, উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবিয়ান কনফেডারেশন থেকে খেলবে তিনটি দল। এছাড়া এশিয়ার পঞ্চম সেরা দল ও ওশেনিয়া অঞ্চলের বাছাইপর্বের সেরা দল মুখোমুখি হবে আরেকটি প্লে-অফে। গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি আট নম্বর গ্র"পে বুলগেরিয়া এবং আয়ারল্যান্ডকে পাশে পাচ্ছে। রানার্সআপ ফ্রান্স গ্র"প-সেভেনে মুখোমুখি হবে রুমানিয়া ও সার্বিয়ার। ইংল্যান্ডের গ্র"পে ক্রোয়েশিয়া ছাড়াও আছে ইউক্রেন, বেলারুশ, কাজাখস্তান ও অ্যান্ডোরা। এশিয়া অঞ্চলে উত্তর ও দক্ষিণ কোরিয়া এক গ্র"পে পড়েছে। প্রথমবারের মতো ওশেনিয়া অঞ্চল ছেড়ে এশিয়া থেকে বাছাইপর্ব লড়বে অস্ট্রেলিয়া। এক নম্বর গ্র"পে চীন, ইরাক ও কাতারের সঙ্গী হবে তারা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮৫০ঘ.