২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপিয়ান অনূর্ধ্ব-২১ এর গোল্ডেন বল মেসির

স্প্যানিশ প্রিমেরা লিগায় অহরহই তার প্রতিভার ঝলক দেখাচ্ছেন। আর তারই স্বীকৃতি এবার পেতে যাচ্ছেন লিওনেল মেসি। বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ২০০৭ সালের ব্রেভ ট্রফি জিতেছেন। ইউরোপিয়ান ফুটবলে অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের জন্য বর্ষসেরা "গোল্ডেন বল"-এর সমমানের এই ট্রফিটি দিয়ে থাকে গুয়েরিন স্পোর্টিভো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 12:53 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

বার্সেলোনা, ২৬ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- স্প্যানিশ প্রিমেরা লিগায় অহরহই তার প্রতিভার ঝলক দেখাচ্ছেন। আর তারই স্বীকৃতি এবার পেতে যাচ্ছেন লিওনেল মেসি। বার্সেলোনার এই আর্জেন্টাইন ফরোয়ার্ড ২০০৭ সালের ব্রেভ ট্রফি জিতেছেন। ইউরোপিয়ান ফুটবলে অনূর্ধ্ব-২১ বছর বয়সীদের জন্য বর্ষসেরা "গোল্ডেন বল"-এর সমমানের এই ট্রফিটি দিয়ে থাকে গুয়েরিন স্পোর্টিভো। আগের মৌসুমের বার্ষিক পারফরম্যান্স মূল্যায়ন করে ১৯৭৮ সাল থেকে দেওয়া হচ্ছে এই ব্রেভ ট্রফি। সে অর্থে ২০০৬-০৭ মৌসুমের পারফরম্যান্সের জন্য এই পুরষ্কার পাচ্ছেন মেসি। আর্জেন্টিনার হয়ে প্রথম পুরষ্কার পাওয়া ফুটবলার হতে যাচ্ছেন তিনি এবং বার্সেলোনার তৃতীয়। মেসির আগে ১৯৯২ সালে জোসেপ গুয়ার্দিলো ও '৯৭তে রোনালদো জিতেছিলেন তা। অবশ্য গতবারের বিজয়ী আর্সেনালের সেস্ক ফেব্রেগাসও বার্সেলোনার যুব প্রকল্প থেকেই উঠে এসেছেন। ( গোল ডটকমের সহায়তায়) বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮৪৫ঘ.