ঢাকা, ১৫ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- কেয়া কসমেটিক্স ২২তম জাতীয় সাঁতারের দ্বিতীয় দিনে চারটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। এরমধ্যে তিনটিই হয়েছে মেয়েদের বিভাগে। বিজেএমসির ডলি আক্তার ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে ২ মিনিট ৪৮.৩৪ সেকেন্ড সময় নিয়ে গড়েছেন নতুন রেকর্ড। একই দলের সবুরা খাতুন ও বিকেএসপির মাহফুজা খাতুন ভেঙ্গেছেন নিজেদের গড়া আগের রেকর্ড। ২০০ মিটার ফ্রিস্টাইলে সবুরা (২ মিনিট ২৫.৫৬ সেকেন্ড) এবং ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে মাহফুজা (১ মিনিট ২১.৩১ সেকেন্ড)। ছেলেদের বিভাগে বিকেএসপির মাহফিজুর রহমান ২ মিনিট ২.০৯ সেকেন্ড সময় নিয়ে ২০০ মিটার ফ্রিস্টাইলে গড়েছেন নতুন জাতীয় রেকর্ড। দ্বিতীয় দিনের শেষে সাতটি সোনা, চারটি রুপা ও দুটো ব্রোঞ্জ নিয়ে পদক তালিকার শীর্ষে আছে বিকেএসপি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এআর/এমপি/এমএম/২১৫০ঘ.
bdnews24