২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার শুরু হচ্ছে জাতীয় সাঁতার

এক বছর অপ্রত্যাশিত বিরতির পর আবার বসছে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের আসর। বুধবার থেকে মিরপুর সুইমিং কমপ্লেক্সে কেয়া কসমেটিকস ও মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ২২ তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। চারদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2007, 04:05 PM

Updated : 26 Aug 2022, 08:55 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এক বছর অপ্রত্যাশিত বিরতির পর আবার বসছে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের আসর। বুধবার থেকে মিরপুর সুইমিং কমপ্লেক্সে কেয়া কসমেটিকস ও মার্কেন্টাইল ব্যাংকের পৃষ্ঠপোষকতায় শুরু হচ্ছে ২২ তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। চারদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ৩১ টি দলের প্রায় ৩৫০ জন সাঁতারু অংশ নিচ্ছেন এতে। এই প্রতিযোগিতা থেকে বাংলাদেশ সাঁতার ফেডারেশনের নতুন সাধারন সম্পাদক কমোডর (অব.) এম এস কবির আশা করছেন, "আগেরবার ১৬টি জাতীয় রেকর্ড হয়েছিল। এবার আমরা আরো বেশি জাতীয় রেকর্ড দেখবো আশা করছি।" জাতীয় সাঁতারে এবার ওয়াটার পোলো ও ডাইভিংও দেখা যাবে। এর আগে জাতীয় সাঁতারে এই ইভেন্টগুলো হতো না। ১১ লাখ টাকা বাজেটের সাঁতার প্রতিযোগিতায় ফেডারশনই ঢাকার বাইরে থেকে আসা সাঁতারুদের খরচ বহন করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ড. সুলতানুল আজিজ ও মোহাম্মদ সোলায়মান, কেয়া কসমেটিকসের মিডিয়া ম্যানেজার আনিসুর রহমান দিপু, মার্কেন্টাইল ব্যাংকের উপ-পরিচালক এম এ শাহজাহান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/২১২৫ঘ.