২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে আর্সেনাল ও ম্যানইউ

বাছাইপর্ব শেষ হয়নি। কিন্তু পয়েন্টসংখ্যা বলে দিচ্ছে চূড়ান্ত পর্ব খেলতে বাধা নেই কোনো। দুই ইংলিশ ক্লাব আর্সেনাল ও ম্যানচেস্টার ইউনাইটেড বুধবার নিশ্চিত করে ফেলেছে চ্যাম্পিয়নস লিগের সেরা ষোল। স্লাভিয়া প্রাগের সঙ্গে গোলশুন্য ড্র করেছে আর্সেনাল। ইউনাইটেড ৪-০ গোলে হারিয়েছে ডায়নামো কিয়েভকে। দিনের অন্য ম্যাচে বার্সেলোনা ২-০ গোলের জয় পেয়েছে রেঞ্জার্সের বিপক্ষে। দুগোলে পিছিয়ে পড়েও সিএসকেএ মস্কোকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মিলান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2007, 11:03 AM

Updated : 26 Apr 2022, 02:55 PM

বেলগ্রেড, ৮ নভেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)