[ খেলা ] শীর্ষে ফিরেছে ম্যানইউ, সুযোগ নষ্ট করেছে জুভেন্টাস চ্যাম্পিয়নস লিগের দুর্দান্ত ফর্ম ইংলিশ প্রিমিয়ার লিগেও ধরে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার মিডলসবরোকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে গতবারের চ্যাম্পিয়নরা। দিনের সবচেয়ে বড় জয় পেয়েছে চেলসি। তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটিকে ৬-০ গোলে হারিয়েছে তারা। সিরি-এ'তে দুটো বিতর্কিত পেনাল্টিতে নাপোলির কাছে ৩-১ গোলে হেরে গেছে জুভেন্টাস। সুবাদেই তারা নষ্ট করেছে শীর্ষে থাকা ইন্টার মিলানের সঙ্গী হওয়ার সুযোগ। শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগে রিয়াল মায়োরকা ২-২ গোলে ড্র করেছে এসপানিয়োলের সঙ্গে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১২:২৯, ২৮ অক্টোবর ২০০৭ | আপডেট: ১৪:৫৩, ২৬ এপ্রিল ২০২২ লন্ডন/মিলান/মাদ্রিদ, ২৮ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স) bdnews24