২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার 'হাই তোলা' খেলায় বিরক্ত ম্যারাডোনা

কোপা আমেরিকায় ব্যর্থতার হতাশা থেকে ছিটকে বেরিয়েছে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে এখন পর্যন্ত তাদের পারফরম্যান্স দুর্দান্ত। টানা দুম্যাচ জিতে পুরো ৬ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে তারা। কিন্তু তারপরও অসন্তুষ্ট ডিয়েগো ম্যারাডোনা। আলফিও বাসিলের দলের খেলার ধরণে রীতিমতো বিরক্ত আর্জেন্টাইন এই ফুটবল ঈশ্বর। বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার খেলা দেখে তার 'ঘুম পেয়ে যায়' বলে জানিয়েছেন তিনি। শুক্রবার বুয়েনস এইরেসে 'ক্যানেল থার্টিন'-এ এক সাক্ষাতকার অনুষ্ঠানে আর্জেন্টিনার এই 'হাই তোলা' খেলার সমালোচনা করেছেন ম্যারাডোনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2007, 08:47 AM

Updated : 26 Apr 2022, 02:51 PM

বুয়েনস এইরেস, ২০ অক্টোবর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)