ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আগামী বুধবার মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বছাইপর্বে প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে প্যালেস্টাইনের। যাদের বিপক্ষে ম্যাচ জেতার প্রত্যাশার কথা জানিয়ে গেছে বাংলাদেশ দলের কোচ যোবায়ের নিপু। অন্তত দুটো জয়ের লক্ষ্য নিয়ে তারা আবুধাবি গেছে।
বাংলাদেশের অন্য প্রতিপক্ষরা হলো তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকস্তান ও স্বাগতিক আরব আমিরাত। আগামী বুধবার থেকে আবুধাবিতে শুরু হচ্ছে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব।
বাফুফে সূত্রে জানা গেছে, বাংলাদেশ দল ঠিকমতো পৌঁছেছে আবুধাবিতে। ঈদের পরদিনই বাংলাদেশ দল আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/১৭৫৬ঘ.
bdnews24