ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভেঙ্গে পড়া প্রেসবক্স দেখে তিনি রীতিমত বিস্মিত। বৃহস্পতিবার দুপুরে এই ধ্বংসাবয়ব দেখতে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ শিউরে উঠলেন রীতিমতো, "সাংবাদিকদের উপস্থিতিতে যদি ছাদ ভেঙ্গে পড়তো তাহলে কী মারাত্মক অবস্থা হতো !"
কোনো হতাহতের সুযোগ ছিল না, তাই রক্ষা। ৮ অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপ প্রাক-বাছাই পর্বের ফুটবল ম্যাচটা ইফতারের আগেই শেষ হয়ে গিয়েছিল। ওই ম্যাচের ৩ ঘন্টা পর রাত সাড়ে ৮ টার দিকে ভেঙ্গে পড়ে মাত্র দেড় বছর আগে নির্মিত প্রেসব
bdnews24