২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যানাভারোর টুপিতে আরেকটি পালক

তিন মাসে পুরস্কারের হ্যাটট্রিক! সত্যিই দারুণ সময় যাচ্ছে ফাবিও ক্যানাভারোর। ইতালিকে ২০০৬ বিশ্বকাপ জেতানো এই ডিফেন্ডার নভেম্বরে জিতেছিলেন ইওরোপ সেরা ফুটবলারের পুরস্কার। ডিসেম্বরে হয়েছেন ফিফা বর্ষসেরা ফুটবলার। পরের মাসে ইতালির ফুটবল অস্কারও পাওয়া হয়ে গেল তার। সোমবার ইতালির ফুটবল অ্যাসোসিয়েশন সদস্যদের ভোটে আরো দুটি পুরস্কারেরও বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় তার নাম। বিশ্ব সেরার পাশাপাশি ইতালির বর্ষ সেরা খেলোয়াড় এবং বর্ষসেরা ডিফেন্ডারও হয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2007, 06:00 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

ক্যানাভারোর নেতৃত্বে বিশ্বকাপজয়ী ইতালি দলের আরো কয়েকজনকে পুরস্কৃত করেছে ইতালির ফুটবল অস্কার। জুভেন্টাসের জিয়ানলুইজি বুফন হয়েছেন বর্ষ সেরা গোলরক্ষক,  এ এস রোমার ২৩ বছর বয়সী মিডফিল্ডার ড্যানিয়েল ডি রোসি বর্ষ সেরা তরুণ খেলোয়াড় আর গত বছর সিরি ‘এ’ -- তে ফিওরেন্টিনার হয়ে ৩১ গোল করা লুকা টোনি হয়েছেন সর্বোচ্চ স্কোরারের পুরস্কার। এর বাইরে সেরা বিদেশী ফুটবলারের পুরস্কার পেয়েছেন কাকা (এসি মিলান) ও ডেভিড সুয়াজো (ক্যালিয়ারি)।