২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জিততে না পারায় হতাশ ইনজামাম

কেপ টাউন টেস্ট হেরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান টেস্ট সিরিজও (১ --- ২ -- এ) হেরে বসায় ভীষণ হতাশ ইনজামাম -- উল হক। এ হতাশা না লুকিয়ে সোমবার জিও (এবড়) চ্যানেলে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে পাকিস্তান অধিনায়ক বলেছেন,“বিদেশে শীর্ষ স্থানের একটি দলের বিপক্ষে সিরিজ জেতার সুবর্ন সুযোগ পেয়েও আমরা নষ্ট করেছি। এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হতাশাগুলোর একটি ।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2007, 06:24 PM

Updated : 26 Apr 2022, 01:59 PM

দক্ষিণ আফ্রিকায় কখনো টেস্ট সিরিজ জেতেনি পাকিস্তান। এবার সুযোগ পেয়েও তা হাতছাড়া করায় নিজের দলের অনেক সাফল্যকেই যেন নগন্য মনে হচ্ছে ইনজামামের কাছে, “আমরা দেশের মাটিতে অনেক টেস্ট ম্যাচ জিতেছি। কিন্তু সেরা দলগুলোর একটি হতে দেশের বাইরেও জিততে হয়।” বোলারদের দাপটের এ সিরিজে পাকিস্তানের বোলাররাও খারাপ করেননি। সবচেয়ে সফল মোহাম্মদ আসিফ আর দানিশ কানেরিয়া। দু’জনেরই ভূয়সী প্রশংসা করেছেন ইনজামাম। তার মতে আসিফ ক্রমশই হয়ে উঠছেন পরিপূর্ণ এক ফাস্ট বোলার, “ নিখুঁত লেংথ বজায় রাখা আর দুপাশে সুইং করানোর সহজাত ক্ষমতা আছে তার। ব্যাটসম্যানের দুর্বলতাও খুব তাড়াতাড়ি চিহ্নিত করতে পারে ও।” আর লেগ --- স্পিনার কানেরিয়া অধিনায়কের যে প্রশংসা শুনেছেন তাতে তার আত্মবিশ্বাস অনেক বেড়ে যেতে পারে,“ (কানেরিয়া) তার বোলিংয়ে অনেক উন্নতি করেছে। টেস্ট ক্রিকেটে ৫০০ উইকেট পাওয়ার ক্ষমতা আছে ওর।”

সাক্ষাতকারে নিজের সম্পর্কেও কথা বলেছেন ইনজামাম। রোববার ইনজুরির জন্য মাঠ ছেড়ে যেতে হয় তাকে। পুরোপুরি সেরে ওঠার জন্য ডাক্তার ৫/৬ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ইনজামামের বিশ্বাস সময়মাতো ঠিকই ফিটনেস ফিরে পাবেন তিনি,“ আশা করি , ওয়ানডে সিরিজের আগে সেরে উঠতে পারবো।” পাকিস্তান -- দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ৪ ফেব্র“য়ারি থেকে।