তৃতীয় হয়েছে বাংলাদেশ
সেমিফাইনাল থেকে বিদায় নিয়েও দ্বিতীয় বিশ্বকাপ কাবাডিতে বাংলাদেশ তৃতীয় হয়েছে।
শনিবার কাবাডি ফেডারেশন জানিয়েছে, যদিও তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ হয়নি তারপরও সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল বাংলাদেশ ও জাপানকে যুগ্মভাবে তৃতীয় ঘোষনা করা হয়েছে। কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম জানিয়েছেন, “বাংলাদেশ দলকে তৃতীয় স্থানের পুরস্কার হিসোবে ৫০ হাজার রুপী প্রাইজমানি ও একটি কাপ দেওয়া হয়েছে।” গতবারও তৃতীয় হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ দল শনিবার সন্ধ্যায় ঢাকায় ফিরেছে।
গত ২৬ জানুয়ারি মুম্বাইতে শেষ হওয়া দ্বিতীয় বিশ্বকাপের শিরোপা ধরে রেখেছে ভারত। ফাইনালে ২৯---১৯ পয়েন্টে হারিয়েছে তারা ইরানকে।
