পেশাদার লিগের স্পন্সরই পেল না বাফুফে
প্রথমবারের মতো শুরু হতে যাওয়া পেশাদার ফুটবল লিগের স্পন্সর যোগাড় করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এ কারণে পেছাতেও পারে বি. লিগ।
শনিবার বাফুফে সভার পর মিডিয়া ম্যানেজার ফাত্তাহ জানিয়েছেন, “আগামী দু --- একদিনের মধ্যেই স্পন্সরের ব্যাপারে চূড়ান্ত কিছু জানাতে পারবে ফুটবল ফেডারেশন। তবে স্পন্সর যদি তাদের প্রচারের জন্য সময় চায় তাহলে লিগ ২/১ দিন পেছাতে পারে।” অথচ গত ২৫ ফেব্র“য়ারি বি. লিগ কমিটির কো --- চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চু বলেছিলেন ২/১ দিনের মধ্যেই স্পন্সর কারা করবে তা জানা যাবে। আসলে শুধুৃ সময় নিয়ে যাচ্ছেন তারা।
অথচ এর আগে ক্লাবগুলো লিগ পেছানোর দাবি তুলেছিল বলে বাফুফে -- কর্তারাই ভীষণ বিরক্ত হয়েছিলেন। তখন বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল অভিযোগের সুরে বলেছিলেন, “লিগ শুরুর তারিখ স্থির করা যাচ্ছে না বলেই স্পন্সর ঠিক করা যাচ্ছে না।” মাস দেড়েক আগে সেই তারিখ ঠিক হলেও বাফুফে স্পন্সর যোগাড় করতে পারেনি। এই ব্যর্থতা ঢাকার জন্য লেজার্স স্পোর্টস মার্কেটিং --- এর কর্মকর্তাদের বাংলাদেশের ভিসা না পাওয়ার কথা বড় করে দেখাচ্ছে বাফুফে। স্পন্সর খোঁজার জন্য ভারতীয় এই কোম্পানিকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের ভিসা পাওয়ার ব্যবস্থা করতে বাফুফেও সেরকম কোনো কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানা যায়নি।
আসলে বাফুফে পেশাদারিত্বের কথা বললেও নিজেদের মধ্যে তার চর্চা নেই। এতদিনেও তারা লিগের একটি কমিটি করতে পারেনি, চলছে চেয়ারম্যন আব্দুর রহিম ও কো-- চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাচ্চুকে দিয়েই। বৃহস্পতিবার বাফুফে সভা শেষে বলা হয়েছে বাকি সদস্যদের নাম দু -- একদিনের পরে জানানো হবে।
