আফ্রিকান ফুটবলারদের ঝাঁক নামলেও এইডস--উদ্বেগ নেই বাফুফের
ঢাকা লিগে খেলতে কয়েক বছর ধরে ঝাঁকে ঝাঁকে দেশে আসছে আফ্রিকান ফুটবলার। এইডস--প্রবণ ওই অঞ্চলের ফুটবলাররা কোন ডাক্তারি পরীক্ষা ছাড়াই নির্বিঘেœ এখানে কাটিয়ে যাচ্ছে দীর্ঘ সময়। এ নিয়ে বিশেষজ্ঞ ও খেলোয়াড়দের মধ্যে উদ্বেগ থাকলেও মাথাব্যথা নেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। এই মৌসুমেও কোন পরীক্ষা ছাড়াই মাঠে নামতে যাচ্ছে তারা। এ নিয়ে জানাচ্ছেন সনৎ বাবলা :
ফুটবলের ফেরিওয়ালারা আবার বাংলাদেশ -- মুখো। গত মৌসুমে ঘরোয়া ফুটবলে অনাকাক্সিক্ষত ছেদ পড়লেও এবার নতুন মোড়কে হাজির। পেশাদারী ঢঙে এবার প্রিমিয়ার ফুটবলের নতুন নাম --- বি. লিগ। আর আগামী ফেব্র“য়ারিতে অনুষ্ঠেয় এই লিগ খেলতে ঢাকার ক্লাবগুলোতে শুরু হয়েছে বিদেশীদের মিছিল। হয়তো ভালো মানের ফুটবল ফেরি করতেই এদেশে আসছেন তারা, কিন্তু সঙ্গে করে কোনো মারাতœক রোগও যে নিয়ে আসছেন না তা কে বলতে পারে?
বিদেশীদের মিছিলে শরিকদের বেশিরভাগই আসেন আফ্রিকা থেকে। সেজন্যই অবশ্যম্ভাবী হয়ে উঠেছে এইডস--আতঙ্ক । স্বাধীনতার পর পর অর্থাৎ সত্তরের দশকের গোড়ার দিকে বিদেশী ফুটবলার আনা হতো বিশেষত শ্রীলংকা,ভারত, নেপাল অর্থাৎ এ উপমহাদেশ থেকেই। আস্তে আস্তে ঝোঁকটা উপমহাদেশ ছাড়িয়ে ইরান--ইরাক--রাশিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বিগত কয়েক বছরে ঝোঁক সরে গেছে আফ্রিকার দিকে।
ইদানীং এই অঞ্চল থেকে ফুটবলাররা আসেন অনেকটা ফেরিওয়ালার মতোই। ঢাকায় প্র্যাকটিস মাঠে পরীক্ষা দিতে হয়, তারপর ক্লাব সদয় হলে চুক্তির দিকে এগোয়। আফ্রিকানদের এই মিছিলের সর্বশেষ প্রমাণ হয়ে আছে ২০০৪/০৫ ফুটবল মৌসুম। সেবার ঢাকা লিগে ২৬ জন বিদেশী খেলে গেছেন, যাদের মধ্যে একজন ছাড়া বাকি ২৫ জনই আফ্রিকান ! আফ্রিকার বাইরের ফুটবলারটি হলেন রাশিয়ার ভিক্টর এডোয়ার্ড। এরকম দু ----একটি ব্যাতিক্রম ছাড়া গত কয়েকবছরে ঢাকা লিগে সংখ্যাতত্ত্বের দিক থেকে বাংলাদেশীদের পরেই ছিল আফ্রিকানদের আধিপত্য।
এবার বি. লিগে দল গড়ার যেসব খবর মিলছে তাতেও সেই ধারাই বজায় থাকছে বলে ধরে নেওয়া যায়। ঢাকার ফুটবলে অনেকদিন ধরে বিভিন্ন দলের দায়িত্ব পালন করা বিখ্যাত কোচ শফিকুল ইসলাম মানিক মনে করেন, “আফ্রিকানদের দাম তুলনামূলক অনেক কম, সে কারণে দলগুলো নাইজেরিয়া, উগান্ডা, রুয়ান্ডা, ঘানা, লাইবেরিয়া, ক্যামেরুন এবং গত কয়েক মৌসুমে মরক্কোর ফুটবলারদের দিকেও ঝুঁকেছে। আমার দল মোহামেডানের সঙ্গে যাদের কথাবার্তা চলছে তাদের প্রায় সবাই নাইজেরিয়ান।” যে দেশগুলোর নাম তিনি উল্লেখ করেছেন তার মধ্যে মরক্কো ছাড়া বাকি দেশগুলো ‘সাব--সাহারান আফ্রিকা’ অঞ্চলের অন্তর্ভুক্ত।
‘সাব--সাহারান আফ্রিকা’ অঞ্চল আর এইডস ও এইচআইভি এখন প্রায় সমার্থক ! এই অদৃশ্য ঘাতকের সবচেয়ে ভয়ঙ্কর বি¯তৃতি ঘটেছে ওই অঞ্চলে। সেখানকার জনসংখ্যার দুই --- তৃতীয়াংশই আক্রান্ত, অর্থাৎ ২৫ মিলিয়ন লোক বেঁচে আছে শরীরে এইচ আই ভি জীবাণু নিয়ে। সেখানকার ফুটবলাররাই খেলতে আসছেন বাংলাদেশে কোনো ধরনের ডাক্তারি পরীক্ষা ছাড়াই ! বাংলাদেশ ফুটবল ফেডারেশন অবশ্য এ নিয়ে তেমন চিন্তিত নয়। তার প্রমাণ পাওয়া যাচ্ছে বাফুফে সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের কথায়, “ক্লাবগুলোকে দেওয়া পেশাদার ফুটবলের খেলোয়াড় নিবন্ধন ফর্মে বোধহয় খেলোয়াড়দের ডাক্তারি পরীক্ষার কথা লেখা আছে। পরীক্ষা করাবে ক্লাবগুলোই।” সম্পাদক নিশ্চিত করে যখন বলতেই পারলেন না, তখন ফরমে থাকলেও তা কতোটা কার্যকর হবে বোঝাই যাচ্ছে।
ফেডারেশনের যেমন উদ্বেগ নেই, তেমনি ক্লাবগুলোরও নেই উদ্যোগ। শেখ রাসেলের সভাপতি নুরুল আলম চৌধুরী বলেছেন, “বিদেশীদের ডাক্তারি পরীক্ষার ব্যাপারটি নিয়ে আমরা এখন ভাবছি না। পেশাদার লিগ শুরুর বছর এটা, ভবিষ্যতে এসব পরীক্ষার রেওয়াজ চালু হয়ে যাবে।” পেশাদার লিগের প্রথম বছর বলে যেন এইচ আই ভি জীবাণু বহনকারী কোনো ফুটবলার খেলে গেলে সমস্যা নেই। প্রত্যেক দলে এবার ৪ জন বিদেশী খেলানোর নিয়ম আছে, এ সুবাদে ৪৮ জন বিদেশীকে দেখা যেতে পারে বি. লিগে। কিন্তু আগের মতো দু ---- তিন মাসের জন্য নয়, পেশাদার লিগের জন্য ৮/৯ মাস এখানে থাকতে হবে তাদের। এটাকেই ভয়ঙ্কর মনে করছেন জাতীয় এইডস কমিটির প্রোজেক্ট ম্যানেজার ডা. সেলিম, “তারা পরিবার ছাড়া এখানে এতদিন থাকলে জৈবিক চাহিদার প্রশ্নটি এসেই যায়। আফ্রিকানদের ক্ষেত্রে এই চাহিদা অন্যদের তুলনায় বেশি। আফ্রিকায় যেহেতু এইডস মারাত্মক রূপ নিয়েছে তাই কোনো পরীক্ষা ---- নিরীক্ষা ছাড়া খেলোয়াড়দের নিয়ে আসা আমাদের দেশের জন্য ভীতিকর। বিষয়টা বিবেচনার জন্য আমি উচ্চ পর্যায়ে তুলে ধরব।”
এর আগে শোনা বিভিন্ন অভিযোগ থেকে বোঝা যায় তাদের মাঠের বাইরের জীবনও খুব নিয়ন্ত্রিত নয়। তাই শঙ্কাটা ফুটে উঠেছে ডা. সেলিমের কন্ঠে, “বাইরে থেকে আসা শ্রমিকদের সম্পর্কে আমাদের কাছে যে তথ্য আছে তা খুব ভয়াবহ। তাই বিদেশী খেলোয়াড়দের নিয়েও বাফুফের ভাবা উচিত।” এইডস বাংলাদেশে প্রকট রূপ না নিলেও সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেশে এই রোগী আছে ৮২৪ জন এবং এইচ আই ভি জীবাণু বহন করছে ১৩ হাজার লোক। এই রোগের প্রার্দুভাব ঠেকাতেই দরকার সচেতনতা ও কার্যকর উদ্যোগ।
মুশকিল হলো, বিদেশীদের ডাক্তারি পরীক্ষা --- নিরীক্ষার জন্য দেশে কোনো ইমিগ্রেশন আইনই নেই। বাংলাদেশের শ্রমিকদের বিদেশে যাওয়ার সময় পরীক্ষা --- নিরীক্ষার রিপোর্ট পেশ করতে হলেও বিদেশীদের এখানে চাকরিসূত্রে দীর্ঘদিন থাকতে হলেও তা করতে হয় না। গত আগস্টে বিষয়টা জাতীয় এইডস কমিটির সভায় আলোচিত হলেও কোনো সিদ্ধান্ত হয়নি। তাই বিদেশী খেলোয়াড়দের বিষয়টা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে গুরুত্বের সঙ্গেই নিতে হবে বলে মনে করেন ডা. সেলিম।
জাতীয় দলের ডিফেন্ডার হাসান আল-মামুনও তাই মনে করেন। মুক্তিযোদ্ধার এই ফুটবলারের যুক্তি, “দেশে যখন পেশাদার ফুটবল শুরু হচ্ছে, তখন অবশ্যই ডাক্তারি পরীক্ষাও থাকা উচিত। বাইরের লিগে পরীক্ষা ছাড়া খেলোয়াড়রা মাঠেই নামতে পারে না। আমাদের দেশে স্থানীয়দের না হলেও বিদেশী ফুটবলারদের অন্তত ডাক্তারি পরীক্ষা করানোর পরই দলে নেওয়া উচিত। নইলে সবসময় আমাদের ঝুঁকির মধ্যে থাকতে হবে।”
কিন্তু বাস্তবতা হচ্ছে, সেই ঝুঁকি অনুভব করছে না বাফুফে ! পেশাদার ফুটবল লিগের গান গেয়ে যাওয়া বাফুফে কার্যকর পেশাদারিত্বের কথা ভাবছে না। ভাবছে শুধু পেশাদারিত্বের ঢঙ দেখিয়ে এগোনোর কথা । আর সেই সুযোগে ডাক্তারি পরীক্ষা ছাড়াই এইডস--প্রবণ আফ্রিকা থেকে ফুটবলাররা বাংলাদেশে ঢুকছে ঝাঁকে ঝাঁকে।
