হেরেই চলেছে ব্রাদার্স
এটা ছিল ‘প্রথম জয়’ পাওয়ার লড়াই। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সোমবার আগের চার রাউন্ডে নিজেদের সব ম্যাচেই হারা ব্রাদার্স এবং ইন্দিরা রোড ম্যাচটা উত্তেজনার পারদও ছুঁয়েছিল। এবং তাতে শেষ হাসি ইন্দিরা রোডের। তাদের ৬ উইকেটে ২৫০ রান ব্রাদার্স প্রায় টপকেই গিয়েছিল। কিন্তু শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৪ রান তুলতে পারে ব্রাদার্স। মাত্র ৬ রানে জিতে যায় ইন্দিরা রোড। ২৭ রানে ৪ উইকেট নিয়ে ইন্দিরার প্রথম জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখা তারিকুল ইসলাম হয়েছেন ম্যান অব দি ম্যাচ।
প্রিমিয়ার লিগে এটা ব্রাদার্সের টানা পঞ্চম হার। তাদের মতো এত খারাপ অবস্থা না হলেও তেমন একটা সুবিধা করে উঠতে না পারা সিটি ক্লাব বিকেএসপিতে পেয়েছে তাদের দ্বিতীয় জয়। কাই অ্যালটেক প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচের পর জিততেই ভূলে যাওয়া শাহরিয়ার নাফীসের দল পাকিস্তানি ওয়াসিম নাঈমের (৭১ রান এবং ৩৬ রানে ২ উইকেট) অলরাউন্ড নৈপুণ্যে ১৮ রানে হারিয়েছে কলাবাগানকে। এবার ‘জায়ান্ট কিলার’ এর মর্যাদা পেয়ে যাওয়া কলাবাগানের এটা তৃতীয় পরাজয়।
সংক্ষিপ্ত স্কোর
সিটি ক্লাব : ৫০ ওভারে ২৩৮/৭ ( সালাউদ্দিন ১৫, নাফীস ২৫, ওয়াসিম ৭১, মুস্তাফিজ ২৯, সাজ্জাদুল ৫৬*, মাহমুদুজ্জামান ২/৪৯)
কলাবাগান: ৪৮.৪ ওভারে ২২০/১০ ( উত্তম ১৩, গোলাম ৩৫, করিম ৩১, শাহবাজ ৪৯, আরাফাত ৩১, তাজ ২৩, কামরুল ২/৩৩, জাকির ২/৫৫, ওয়াসিম ২/৩৬)
ফল : সিটি ক্লাব ১৮ রানে জয়ী
ম্যান অব দি ম্যাচ : ওয়াসিম নাঈম (সিটি ক্লাব)
ইন্দিরা রোড : ৫০ ওভারে ২৫০/৬ ( মেহেদী ৮১, আশিকুর ৩৭, রাসেল ৩০, সুমন ৪৫, মুক্তার ২৩*, তাপস ঘোষ ৩/৩৯)
ব্রাদার্স ইউনিয়ন : ৫০ ওভারে ২৪৪/৯ ( হান্নান ৬৬, শাহরিয়ার ১৮, ফাহাদ ২৪, আনিসুর ২৫, লাবলুর ৩২, রুবাইয়াত ২৪, আনিস ২/৪৭, তারিকুল ৪/২৭)
ফল : ইন্দিরা রোড ৬ রানে জয়ী
ম্যান অব দি ম্যাচ : তারিকুল ইসলাম (ইন্দিরা রোড)
