পাকিস্তান ৭৮/৩
আর ১১৩ রান দূরে পাকিস্তান। তাহলেই পোর্ট এলিজাবেথ টেস্ট জেতা হবে, সিরিজে ফিরবে ১ -- ১ সমতা।
বিনা উইকেটে ৮ রান নিয়ে খেলতে নেমেই অবশ্য চাপের মুখে পড়তে হয় তাদের। স্কোর যখন ২৯,তখনই ইমরান ফারহাতকে (৭) জ্যাক ক্যালিসের ক্যাচ বানালেন এনটিনি। একটু পরে অযথা ঝুঁকি নিতে গিয়ে ইয়াসির হামিদও (৬) রান আউট। মোহাম্মদ হাফিজও (৩২) বেশিক্ষণ টিকতে পারলেন না পোলক তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলায়। ৩ উইকেটে ৪৮ রান। সেখান থেকে দলকে টেনে নিয়ে চলেছেন ইউনিস খান (২০*) ও মোহাম্মদ ইউসুফ (১২*)। মধ্যাহ্ন বিরতির সময় পাকিস্তানের স্কোর ৩ উইকেটে ৭৮।
