পরশনাথ দাবায় দ্বিতীয় স্থানে চার বাংলাদেশী
গ্র্যান্ডমাস্টার জিয়ার সঙ্গী হয়েছেন বাংলাদেশের আরো তিন দাবাড়– গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, আন্তর্জাতিক মাস্টার এনামুল হোসেন রাজীব ও আব্দুল্লাহ আল --- রাকিব। এই চার বাংলাদেশী ৭ পয়েন্ট করে নিয়ে আরো আট জনের সঙ্গে দ্বিতীয় স্থানে আছেন ভারতের পরশনাথ আন্তর্জাতিক উন্মুক্ত দাবায়।
দিল্লীর গান্ধী ইনডোর স্টেডিয়ামে নবম রাউন্ডে জিয়া ড্র করেছেন মিশরের আদলির সঙ্গে। নিয়াজ ভারতের আন্তর্জাতিক মাস্টার রক্তিমকে, রাজীব ভারতের শ্রীরাম ঝা এবং রাকিব সারওয়াত হারিয়েছেন ওয়ালাকে। এছাড়া বাংলাদেশের জাবেদ ভারতের বিজয়লক্ষীকে হারিয়েছেন। তার পয়েন্ট এখন সাড়ে ৬। ফিদে মাস্টার তবিবুর রহমান, দেবরাজ চ্যাটার্জি, সোহেল চৌধুরী এবং সাইফ উদ্দিন নিজেদের ম্যাচ জিতে সংগ্রহ করেছেন ৬ পয়েন্ট।
রুশ গ্র্যান্ডমাস্টার অ্যালেক্সি দ্রেভ , মিশরের আদলি আহমেদ এবং ভারতের রোহিত ও আধিবান সাড়ে ৭ পয়েন্ট করে নিয়ে শীর্ষে আছেন।
