বিশ্বকাপ কাবাডিতে অংশ নিতে ভারত রওনা হচ্ছে বাংলাদেশ দল
বাংলাদেশ কাবাডি দল বিশ্বকাপ কাবাডিতে অংশ নিতে আগামী ২২ জানুয়ারি ভারত রওনা হচ্ছে। এশিয়াডে ব্রোঞ্জ জয়ী বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন জিয়াউর রহমান। দলের কোচ হিসেবে থাকছেন আব্দুল জলিল।
বিশ্বকাপের সর্বশেষ আসরে তৃতীয় হওয়া বাংলাদেশ দলের গ্র“পে এবার কারা খেলবে তা এখনো চূড়ান্ত হয়নি। তবে আগামী ২৪ জানুয়ারি থেকে মহারাষ্ট্রে অনুষ্ঠেয় এ আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ সহ ১৬ টি দল । বাকি দলগুলো হচ্ছে, গতবারের চ্যাম্পিয়ন ভারত, রানার্স- আপ ইরান, জাপান, নেপাল, শ্রীলংকা, পাকিস্তান, ওয়েস্টইন্ডিজ, জার্মানি, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, কাজাকিস্তান, ইংল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড। বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কর্মকর্তা সুবিমল দাশ জানিয়েছেন, “প্রত্যেক দলের ম্যানেজারদের নিয়ে আয়োজিত সভাতেই গ্র“পিং চূড়ান্ত করা হবে।” বাংলাদেশ দলের ম্যানেজার হয়ে যাচ্ছেন গোলাম হাফেজ।
বাংলাদেশ দল ঃ জিয়াউর রহমান, কামাল হোসেন, আল মামুন, তারিকুল ইসলাম, মোজাম্মেল হক, মোশাররফ হোসেন, আব্দুর রউফ, আবু সালেহ মুসা, রাজু আহমেদ, বাদশা মিয়া
