এক ওভারে ৩৯ রান!
ফাহাদ উল্লাহ ও আনিসুর রহমানের ব্যাটিং তান্ডবের মুখে পড়ে রীতিমতো অসহায় অবস্থা নজমুল হোসেনের। বিকেএসপিতে ভিক্টোরিয়ার এই পেসারের ৪৭তম ওভারে ব্রাদার্সের এই দুই ব্যাটসম্যান তুলেছেন ৩৯ রান। ওই ৩৯ রানে আছে তিনটি চার ও দুটো ছক্কা। অবশ্য তাতে নজমুলও ৫ টি নো --- বল ভালো অবদান রেখেছেন। অথচ এর আগে ৮ ওভারে মাত্র ২৫ রান দিয়েছিলেন তিনি। ওই ওভারে মারাতœক পিটুনি খাওয়ার পর তার বোলিং ফিগার দাঁড়ায় ৯-১-৬৪-০।
আম্পায়ার মাহবুব উল্লাহ এই বিধ্বংসী ব্যাটিং দেখে রীতিমতো বিস্মিত, “আমার ২০ বছরের আম্পায়ারিং ক্যারিয়ারে কোনো বোলারকে এক ওভারে ৩৯ রান দিতে দেখিনি।” পঞ্চম উইকেট জুটিতে ফাহাদ উল্লাহ (১০৬*) ও আনিসুর রহমান (৮০*) অপরাজিত ১৯৭ রান যোগ করেও কিন্তু জেতাতে পারেননি ব্রাদার্সকে।
