২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বউ পিটিয়ে মঈন খান গ্রেফতার !

অনেক দিন পর আবার খবরে এলেন মঈন খান। এলেন খুব খারাপ একটা কারণে। বউ পেটানো! হ্যাঁ, সত্যি সত্যিই বউ পিটিয়ে গ্রেফতার হয়েছিলেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মঈন খান। পরে অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2007, 05:59 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ঘটনার বর্ননা দিতে গিয়ে করাচির ক্লিফটন থানার ইন্সপেক্টর জিয়াউল হাসান জানান,“মঙ্গলবার ভোরে ওনার স্ত্রী পুলিসের জরুরি নাম্বারে ফোন করে জানান, মাতাল অবস্থায় তার স্বামী তাকে পেটাচ্ছেন।” অভিযোগের প্রেক্ষিতে ৬৯ টি টেস্ট ও ২১৯ টি ওয়ানডে খেলা মঈন খানকে গ্রেফতার করা হয়। পরে জামিনে ছেড়েও দেওয়া হয় তাকে। তবে ইন্সপেক্টর হাসান জানিয়েছেন স্ত্রী তাসলিম তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করেননি। মঈন খানও অভিযোগ এক রকম স্বীকার করেই পারিবারিকভাবে সবকিছু ঠিকঠাক করে নেওয়ার সুযোগ চেয়েছেন,“ একান্তে আমরা যেন বিষয়টি নিজেদের মধ্যে ঠিক করে নিতে পারি সে সুযোগটুকুই সবার কাছে চাচ্ছি আমি। আসলে আবেগের বশে এমন কাজ করে ফেলেছি যা করা একেবারেই ঠিক হয়নি।”

সাবেক উইকেটকিপার -- ব্যাটসম্যান মঈন খান তিন সন্তানের জনক। সংসার জীবনে আগে কখনো তার অনাকাঙ্খিত ঘটনায় জড়ানোর খবর পাওয়া যায়নি।