২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় টেস্টে অনেকটাই পাল্টে যাবে পাকিস্তান

মোহাম্মদ ইউসুফ এখন দক্ষিন আফ্রিকায়। পাকিস্তান দলের জন্য এ এক মস্ত বড় সুখবর। তার মানে, ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে দলের এ মুহুর্তের সেরা ব্যাটসম্যানকে পাচ্ছেন ইনজামাম। সিরিজে ফেরার জন্য বোলিংকেও শক্তিশালী করার সুযোগ আছে তার সামনে। অ্যাংকেল ইনজুরি থেকে সেরে উঠেছেন উমর গুল। শোয়েব আখতারও নাকি প্রস্তুত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2007, 09:47 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

মেয়ের বাবা হওয়ার পর পরই পাকিস্তান থেকে দক্ষিণ আফ্রিকা চলে গেছেন মোহাম্মদ ইউসুফ। গত মৌসুমে রেকর্ড ১৭৮৮ রান ও সেঞ্চুরি (৯টি) করা এই ব্যাটসম্যানের পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্ট খেলা নিশ্চিত। এমন ইন -- ফর্ম ব্যাটসম্যানকে কোন অধিনায়ক দলের বাইরে রাখতে চান, বলুন! অবশ্য ফর্ম ঠিক থাকলেও এ সিরিজের আগে কম ম্যাচ খেলাকে দুশ্চিন্তার মনে করছেন ইউসুফ। পাকিস্তান ছেড়ে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দেওয়ার আগে দি নিউজকে তাই বলে এসেছেন, “গত ছয় সপ্তাহ আমি কোনো রকমের ক্রিকেট খেলিনি। স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার অন্যরকম কন্ডিশনে মানিয়ে নিতে আমার একটু সময় লাগতে পারে।”

ইউসুফকে নিয়ে ব্যাটিংয়ের গভীরতা বাড়ানোর পাশাপাশি দ্বিতীয় টেস্টে বোলিং --- শক্তি বাড়ানোর দিকেও নজর দিতে হবে পাকিস্তানকে। সে লক্ষ্যে উমর গুলকে সুযোগ দেওয়ার ব্যাপারে অধিনায়ক ইনজামাম বেশ আশাবাদী, “ আজ নেটে ও (গুল) পাঁচ ওভার বল করেছে। আমরা আশা করছি ও খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবে।” ওদিকে শোয়েব আখতারকেও নাকি বিবেচনায় রেখেছেন টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত বোলিংয়ে কাকে রাখবেন, কাকে ফেলবেন  --- এ সিদ্ধান্ত বেশ  কঠিনই হয়ে গেল।