পাকিস্তান ২১০/৭
পরাজয় এড়ানো কঠিন হয়ে পড়েছে পাকিস্তানের জন্য। ২ উইকেটে ১০৩ রান --- এমন ভালো অবস্থা ধরে রাখতে পারেননি ইউনিস খান আর ইমরান ফারহাত। চতুর্থ দিনের খেলা শুরুর একটু পরই ইউনিসকে (৩৮) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন শন পোলক। তারপর মধ্যাহ্ন বিরতি শুরুর দু ওভার আগে ইমরান ফারহাতকেও (৬৮)
ফিরিয়ে দেন পল হ্যারিস। স্কোর ৪ উইকেটে ১৬০ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে যাওয়া পাকিস্তান বিরতির পর আবার উইকেট হারাতে থাকে নিয়মিত বিরতিতে। ইনজামাম (৩৫), ফয়সল ইকবাল (৯) আর কামরান আকমলও (১৫) আউট! পল হ্যারিস ৩ টি আর পোলক ও ক্যালিস নিয়েছে দুটি করে উইকেট। ৮১.১ ওভার শেষে পাকিস্তানের স্কোর ৭ উইকেটে ২১০।
