২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকবার পেছানো থেকে বাঁচলো বি. লিগ

এখনো রাহুর গ্রাসমুক্ত হতে পারছে না বি. লিগ। বহুল আলোচিত দেশের প্রথম পেশাদার লিগটি পেছাতে পেছাতে ১৪ ফেব্র“য়ারিতে গিয়ে ঠেকেছে। কিন্তু ক্লাবগুলোর মানসিকতার কারণে তখনও শুরু হবেই এ কথা হলফ করে বলা যাচ্ছে না ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2007, 08:21 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

বাফুফে --- কর্তারা জরুরি অবস্থাকে বি. লিগ শুরুর জন্য ইতিবাচক ভাবলেও লিগ পেছানোর প্রস্তাব দেওয়ার কথাও ভাবছিল দু --- একটি ক্লাব। এজন্য মোহামেডান ক্লাব গত শনিবার জরুরি সভাও ডেকেছিল, যা পরে বাতিল করা হয়েছে। আরামবাগ এলাকার এই ক্লাবের অতিরিক্ত সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জানিয়েছেন, “পরিস্থিতি ভালো হচ্ছে দেখে আমরা সভা বাতিল করে দিয়েছি। এভাবে চললে লিগ পেছানোর প্রস্তাব রাখার প্রশ্নই উঠবে না।” শেখ রাসেলও একই ধরনের প্রস্তাবের কথা ভাবছিল বলে জানা গেছে। তবে ভাবনাটা বেশি দূর এগোয়নি। 

এদিকে আবাহনী ও ব্রাদার্স কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের লিগ  পেছানোর প্রস্তাব রাখার কোনো পরিকল্পনা নেই। সুতরাং এ যাত্রা বেঁচে গেছে বি. লিগ।