ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা
৫ উইকেটে ২৪২ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে বেশি দুর এগোতে পারেনি পাকিস্তান। মাত্র ৭১ রানে শেষ ৫ উইকেট হারিয়ে অল আউট হয়ে গেছে ৩১৩ রানে। মাখায়া এনটিনি ইনজামামকে (৪২) হাশিম আমলার ক্যাচ বানানোর পর সামান্য প্রতিরোধই গড়তে পেরেছেন কামরান আকমল (২৯) আর রানা নাভিদ (৩০)। ৮৩ রানে ৫ উইকেট নিয়েছেন এনটিনি।
মোহাম্মদ আসিফের (৩/৩৬) তোপের মুখে দক্ষিণ আফ্রিকা প্রথম দু উইকেট মাত্র ৮ রানে, তারপর তৃতীয় উইকেটও হারিয়েছিল ৫৩ রানে। হাশিম আমলা (৬৭*) আর অ্যাশওয়েল প্রিন্স (৩২*) সেখান থেকে অনেক এগিয়ে নিয়ে এসেছেন দলকে। চা বিরতির পর দক্ষিণ আফ্রিকার স্কোর ৩ উইকেটে ১৩৮।
