ইনজুরির কবলে খালেদ মাসুদ
ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক ঘরোয়া ক্রিকেটে আবাহনীর অধিনায়ক খালেদ মাসুদ। বৃহস্পতিবার বিমানের বিপক্ষে ম্যাচে বাঁ -- হাতের বুড়ো অঙুলে চোট পেয়েছেন তিনি।
বিকেএসপিতে এই ম্যাচে পেসার শাহজাদার বল ঠেকাতে গিয়ে কেটে যায় মাসুদের আঙ্গুল। তারপর তাকে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো হাসপাতালে। ক্ষত গভীর হওয়ায় চারটি সেলাই লেগেছে আঙ্গুলে। খালেদ মাসুদ অবশ্য তাড়াতাড়িই মাঠে ফেরার ব্যাপারে আশাবাদী “ডাক্তার বলেছেন ১০ দিন বিশ্রামে থাকতে, তবে এটা মারাতœক কোনো ইনজুরি নয়।”
