পাকিস্তান ১৯৩/৪
তৃতীয় উইকেট জুটিতে ইয়াসির হামিদের (৬৫) সঙ্গে ১৩৩ রান তোলার পর শন পোলকের বলে আউট হয়ে যান ইউনিস খান (৬৮)। তার বিদায়ব্যথা (!) সইতে না পেরেই যেন হামিদও আউট হয়ে গেলেন আন্দ্রে নেল --- এর বলে! ২ উইকেটে ১৮৩ থেকে দেখতে দেখতেই পাকিস্তানের স্কোর হয়ে গেল ৪ উইকেটে ১৮৩! ব্যাট করছেন অধিনায়ক ইনজামাম --- উল হক (৪*) ও ফয়সল ইকবাল (০*) । এখন স্কোর ৪ উইকেটে ১৯৩।
এর আগে ৫০ রানে ২ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে গিয়েছিল সফরকারীরা। ইমরান ফারহাত (২৬) ও মোহাম্মদ হাফিজ (১৯) ---- দুজনকেই ফিরিয়ে ধাক্কাটা দিয়েছিলেন মাখায়া এনটিনি।
