অসিদের লক্ষ্য ইংলিশ অধিনায়ক ভন
অ্যাশেজ টে¯ট সিরিজে ইংল্যান্ডকে ৫- ০ তে ল্যাজেগোবরে করে হারানোর পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ানদের নতুন কৌশল মাইকেল ভনকে থিতু হতে না দেওয়া। ইনজুরি কাটিয়ে ভন আবার অধিনায়ক হয়ে ফিরছেন খবরটা শুনেই তারা কৌশল ঠিক করে ফেলেছে !
এন্ড্রু ফ্লিনটফের নেতৃত্বে ইংল্যান্ড দল ৮৬ বছরের মধ্যে প্রথমবারের মতোই সবগুলো টেস্ট হের এভাবে নাস্তানাবুদ হয়েছে অস্ট্রেলিয়ার কাছে। প্রশ্ন উঠেছে ফ্লিনটফের অধিনায়কত্ব নিয়ে আর তাই অধিনায়কত্বের ব্যাটন আবার নিজের হাতে তুলে নিতে হচ্ছে ভনকে। যদিও তার ফিটনেস ও ফর্ম নিয়ে সন্দেহ রয়েছে।
গত ১৮ মাস ধরে একদিনের কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা ভন দলে জায়গা পেতে শুধু ফিটনেস পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু, প্রশ্ন উঠেছে দুরন্ত ফর্মে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে ভন নিজেকে কি ভাবে মানিয়ে নেবেন। এসব কিছু ভেবেই ইংলিশ অধিনায়ক আসন্ন ওয়ানডে সিরিজে নিশ্চিতভাবে টার্গেটে পরিনত হচ্ছেন বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কোচ জন বুকানন।
তাকেও দূর্বল করে দেওয়ার যতো রকমের চেষ্টা আছে সবকিছুই করবে অস্ট্রেলিয়ানরা। বুকানন বলেই ফেলেছেন, “যে কোনো ধরনের দূর্বলতা আমরা কাজে লাগাতে চেষ্টা করবো, হোক সেটা টেকনিক্যাল, শারিরীক কিংবা মানসিক। যদি বুঝি মাইকেল শারীরের কোনো অংশে তার সমস্যা হচ্ছে তখন সেই দূবর্লতাটাই আমরা বেছে নেবো।” শুধু ভন নয়, প্রতিপক্ষের সব খেলোয়াড়দের বেলায়ও এটা প্রযোজ্য হতে পারে বলেই ইঙ্গিত দিয়েছেন অসি কোচ। কারণ এই ত্রিদেশীয় সিরিজটাকে তারা ওয়েস্ট ইন্ডিজে অনুষ্টেয় বিশ্বকাপের শেষ প্রস্তুতি হিসেবেই নিচ্ছে এবং অ্যাশেজের মতোই একাধিপত্য বজায় রাখাতে চায়। তাই ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের জন্য লড়াইটা খুব কঠিনই হবে।
